AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে মর্মান্তিক ঘটনা, মৃত্যু ৪ শ্রমিকের

Birbhum: সূত্রের খবর, প্রথমে ট্যাঙ্কটি পরিষ্কার করতে নামেন দু'জন শ্রমিক। কিন্তু তাঁরা ফিরে না আসায় সন্দেহ হয় বাকিদের। তাঁদের খোঁজে বাকিরা নামেন। সেখানে মৃত্যু হলে আরও একজন তাঁদের উদ্ধার করতে নেমে আটকে যান।

Birbhum: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে মর্মান্তিক ঘটনা, মৃত্যু ৪ শ্রমিকের
মুম্বই গিয়ে মৃত্য়ু যুবকেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2025 | 11:34 PM
Share

বীরভূম: পরিত্যক্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু চার শ্রমিকের। মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু হয়েছে এই চারজনের বলে খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়।

পরিবার সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রাজার শেখ (২০)। তিনি সাঁইথিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাস তিনেক আগে মুম্বইয়ে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন তিনি। সোমবার সকালে একটি দশতলা বিল্ডিং-এর নিচে থাকা পরিতক্ত একটি জলের ট্যাঙ্ক  পরিষ্কার করতে যান। তখনই এমন ঘটনা।

সূত্রের খবর, প্রথমে ট্যাঙ্কটি পরিষ্কার করতে নামেন দু’জন শ্রমিক। কিন্তু তাঁরা ফিরে না আসায় সন্দেহ হয় বাকিদের। তাঁদের খোঁজে বাকিরা নামেন। সেখানে মৃত্যু হলে আরও একজন তাঁদের উদ্ধার করতে নেমে আটকে যান। তাঁকেই উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় সাঁইথিয়ার এই রাজা শেখের। তারঁ মৃত্যু দেহ মঙ্গলবার আনা হবে বাড়িতে। ইতিমধ্যেই মৃতের বাড়ি পৌঁছেছেন সাঁইথিয়া ব্লকের বিডিও সাঁইথিয়া পৌরসভার পৌরপ্রধান ও সাঁইথিয়া ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি। মৃতের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বলেন, “কাজের জন্য মুম্বই গিয়েছিল। কুড়ি বছরই বয়স। খুব দুঃখ লাগল। ভাবতেও পারছি না। সরকার থেকে আর্থিক সাহায্য করা হবে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?