AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ammonium nitrate: বীরভূমের বুকের উপর দিয়ে যাচ্ছিল একটি লরি, তাতে রয়েছে ১৬ হাজার কেজি…

Ammonium nitrate: পুলিশ জানিয়েছে, লরিটি তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল। গতকাল রাতে রামপুরহাটের সামনে ১৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় লরিটি থামায় রামপুরহাট থানার পুলিশ। তল্লাশি চালাতে গিয়ে চমকে উঠেন পুলিশকর্মীরা।

Ammonium nitrate: বীরভূমের বুকের উপর দিয়ে যাচ্ছিল একটি লরি, তাতে রয়েছে ১৬ হাজার কেজি...
এই লরিটি আটকে তল্লাশি চালানো হয়েছিল
| Edited By: | Updated on: Feb 11, 2025 | 2:37 PM
Share

রামপুরহাট: নাকা চেকিং চলছিল। একটি লরিকে থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। থরে থরে সাজানো বস্তা। আর বস্তার মধ্যে রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট। তার পরিমাণ জেনে চমকে উঠল রামপুরহাট থানার পুলিশ। লরিতে রয়েছে ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। গতকাল রাতে রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়কে লরি-সহ ওই অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে।

পুলিশ জানিয়েছে, লরিটি তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল। গতকাল রাতে রামপুরহাটের সামনে ১৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় লরিটি থামায় রামপুরহাট থানার পুলিশ। কালো ত্রিপল দিয়ে ঢাকা ছিল অ্যামোনিয়াম নাইট্রেটের বস্তাগুলি। লরিতে তিনজন ছিলেন। তাঁদের বাড়ি তেলঙ্গানায়। এত অ্যামোনিয়াম নিয়ে কেন তাঁরা ঝাড়খণ্ডে যাচ্ছিলেন, তার কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি। তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্রও ছিল না। জিজ্ঞাসাবাদের পর ওই তিনজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও লরিটি।

বাজেয়াপ্ত করা হয়েছে ১৬ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট

পুলিশ জানিয়েছে, লরিতে মোট ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা হবে।

সাধারণত অ্যামেনিয়াম নাইট্রেট কৃষিকাজে ব্যবহার হয়। আবার নাশকতার ক্ষেত্রে আইডি তৈরির কাজেও ব্যবহৃত হয়। কী জন্য এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল, সেই প্রশ্ন উঠছে। এর আগে বীরভূম থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্ত করেছে এনআইএ।

Follow Us
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম