Rampurhat Election Result 2026 LIVE: রামপুরহাটে জয়ী বিজেপি প্রার্থী ধ্রুব সাহা
West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: ২০০১ সাল থেকে তিনি এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাটে তৃণমূল কংগ্রেস তাদের পরীক্ষিত নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপরই ফের ভরসা রাখছে। ২০১১ সালের নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএফবি-এর রেবতী ভট্টাচার্যকে পরাজিত করেন।

রামপুরহাটে ২৪২৩৩ ভোটে জয়ী বিজেপি প্রার্থী ধ্রুব সাহা
পরাজিত তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা আশিস বন্দ্যোপাধ্যায়
বীরভূমের রাজনৈতিক আঙিনায় বরাবরই সামনের সারিতেই থেকে রামপুরহাট। এখানে সংখ্যালঘু ভোটার এবং গ্রামীণ কৃষিজীবী সম্প্রদায়ের একটি বড় অংশের বসবাস। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের টানা কয়েকবারের বিধায়ক। ২০০১ সাল থেকে তিনি এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাটে তৃণমূল কংগ্রেস তাদের পরীক্ষিত নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ওপরই ফের ভরসা রাখছে। ২০১১ সালের নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএফবি-এর রেবতী ভট্টাচার্যকে পরাজিত করেন। ২০১৬ সালের নির্বাচনে আশিসের কাছে হেরে যান কংগ্রেসের সৈয়দ সিরাজ। তবে এবার আইন-শৃঙ্খলা ও দুর্নীতির ইস্যুকে সামনে ভোট টানতে চাইছে বিরোধীরা। এবার রামপুরহাট বিধানসভা বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। অন্যদিকে বামেদের বাজি রামপুরহাটের জনপ্রিয় সিপিআইএম নেতা সঞ্জীব মল্লিক।
