AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার ছিটমহলের বাসিন্দাদের, কেন?

Chhit Mahal residents: এদিন দিনহাটা বিধানসভার ১২৮ এবং ১২৯ নম্বর বুথের বিএলও SIR-র এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলে স্থানীয় বাসিন্দারা তা নিতে অস্বীকার করেন। বাসিন্দাদের দাবি, তাঁরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২০১৫ সালে। অথচ নির্বাচন কমিশনের সেই ফর্মে তথ্য দিতে হবে ২০০২ সালের। এই তথ্য তাঁরা কোথায় পাবেন?

SIR: এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার ছিটমহলের বাসিন্দাদের, কেন?
স্থানীয় বাসিন্দারা কী বলছেন?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 1:48 AM
Share

দিনহাটা: পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছে বুথ লেভেল অফিসাররা(BLO)। কিন্তু, এদিন এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার করলেন কোচবিহারের দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দারা। বিএলও-কে ফিরিয়ে দিলেন তাঁরা। কেন এই ফর্ম নিলেন না, তার কারণও জানালেন ছিটমহলের বাসিন্দারা। 

কেন ফর্ম নিলেন না সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দারা? তাঁদের বক্তব্য, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়। সেই অনুযায়ী ছিটমহলবাসীরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২০১৫ সালে। অথচ SIR-এর নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। কারণ, নির্বাচন কমিশন এখনও ছিটমহলবাসীদের বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি করেনি।

এদিন দিনহাটা বিধানসভার ১২৮ এবং ১২৯ নম্বর বুথের বিএলও SIR-র এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলে স্থানীয় বাসিন্দারা তা নিতে অস্বীকার করেন। বাসিন্দাদের দাবি, তাঁরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২০১৫ সালে। অথচ নির্বাচন কমিশনের সেই ফর্মে তথ্য দিতে হবে ২০০২ সালের। এই তথ্য তাঁরা কোথায় পাবেন? তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশন এর সুরাহা না করা পর্যন্ত তাঁরা এই ফর্ম গ্রহণ করবেন না।

দীর্ঘক্ষণ বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন বিএলও বিপুল মোদক। কিন্তু, কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসেন সংশ্লিষ্ট বুথের বিএলও। তিনি জানান, ছিটমহলবাসীর সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক