AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indo-Bangladesh Border: লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা

Indo-Bangladesh Border: সীমান্তে কর্তব্যরত বিএসএফের জওয়ানদের রীতিমতো লাঠিসোটা নিয়ে আক্রমণ করা হয় বলে জানা যাচ্ছ। এদিকে ততক্ষণে অন্যান্য জায়গায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কাছে খবর চলে যায়। মুহূর্তই চার গাড়ি ভর্তি করে বিএসএফ জওয়ানরা সীমান্তে পৌঁছায়।

Indo-Bangladesh Border: লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল 'খেলা', দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
ফের উত্তেজনা সীমান্তে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2025 | 2:39 PM
Share

কোচবিহার: ধীরে ধীরে শান্ত হলেও অশান্তির আবহ কাটছে না কিছুতেই। এবার সীমান্ত ঘেঁষে বিজিবি-র সেন্ট্রি পোস্ট নির্মাণ ঘিরে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্তের দেড়শো গজের মধ্যেই বিজিবি-র তরফে এই সেন্ট্রি নির্মাণ করা হয়েছে। অভিযোগ, বিএসএফের তরফে বারবার এ নিয়ে আপত্তি জানানো হলে তাতে কোনও কর্ণপাতই করেনি বিজিবি। বৈঠক ডাকা হলেও পাত্তা দেয়নি। প্রতিবাদে সোমবার সীমান্তের জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিতে যায় ভারতীয় গ্রামবাসীরা। কিন্তু বিজিবি এবং বাংলাদেশের নাগরিকরা বাধা দিতে আসে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি মেখলিগঞ্জ সীমান্তের নাকারের বাড়ি গ্রামে। 

সীমান্তে কর্তব্যরত বিএসএফের জওয়ানদের রীতিমতো লাঠিসোটা নিয়ে আক্রমণ করা হয় বলে জানা যাচ্ছ। এদিকে ততক্ষণে অন্যান্য জায়গায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কাছে খবর চলে যায়। মুহূর্তই চার গাড়ি ভর্তি করে বিএসএফ জওয়ানরা সীমান্তে পৌঁছায়। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় বাংলাদেশিরা। শেষ পর্যন্ত বিএসএফের রণংদেহি মূর্তি দেখে কিছুটা হলেও চাপে পড়ে বিজিবি। ভারতীয় জওয়ানদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনাও হয়। ওই বৈঠকেই বাংলাদেশের বিজিবি সেন্ট্রি পোস্ট নির্মাণ ও অস্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সীদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে।  

স্থানীয় বাসিন্দা অনুপ রায়ের দাবি, নিয়ম অমান্য করে ভুট্টা খেতের আড়ালে বিজিবি সেন্ট্রি পোস্ট নির্মাণ করছিল। বিএসএফের নজরে এলে তাঁরা বাধা দেয়। কিন্তু তারপরেও চুপিসাড়ে ওরা কাজ চালিয়ে যাচ্ছিল। তাঁর কথায়, “এ কারণেই আমরা নিজেরাই খোলা সীমানায় অস্থায়ী কাঁটাতারের বেড়া দিতে যাই। তাতে আমাদের উপর তেড়ে আসে বাংলাদেশিরা। বিএসএফ আমাদের নিরাপত্তার জন্য আমাদের সীমান্ত থেকে হটিয়ে দেয়। পরবর্তীতে বাংলাদেশিরা আবার বিএসএফ জওয়ানদের উপর চড়াও হয়।”  

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?