AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: আস্ত পুকুর না রাজ্য সড়ক দেখে বোঝা দায়! অভিনব কায়দায় প্রতিবাদে বিজেপি

BJP: খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমণ্ডি থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল৷ এলাকার বাসিন্দারা বলছেন, গোটা রাস্তাতেই নানা জায়গায় রয়েছে বড় বড় গর্ত। যার ফলে একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাজ্য সড়কে।

BJP: আস্ত পুকুর না রাজ্য সড়ক দেখে বোঝা দায়! অভিনব কায়দায় প্রতিবাদে বিজেপি
ফুঁসছে বিজেপিImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 05, 2024 | 9:46 PM
Share

কুশমণ্ডি: রাজ্য সড়কেই মরণফাঁদ? রাস্তার উপর জমেছে হাঁটু জল। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। তার উপর দিয়েই বিপজ্জনক ভাবে যাতায়াত করছে যাত্রীবাহী বাস সহ অন্যান্য পণ্যবাহী যানবাহন। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের কথা বার বার বলার পরেও কোনও কাজই হয়নি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবশেষে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে কুমোরপাড়া এলাকায় বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে ধারে চারা রোপন করে বিক্ষোভ দেখায় বিজেপি। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমণ্ডি থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল৷ এলাকার বাসিন্দারা বলছেন, গোটা রাস্তাতেই নানা জায়গায় রয়েছে বড় বড় গর্ত। যার ফলে একটু বৃষ্টি হলেই জল জমে যায় রাজ্য সড়কে। নিত্য দিন দুর্ঘটনায় লেগেই থাকে। এদিকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু, তারপরেও লাগাতার অভিযোগ পাওয়ার পরেও টনক নড়েনি প্রশাসনের।

এদিনের রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায়, কুশমণ্ডির মণ্ডল সভাপতি অজিত সরকার, বিজেপি নেতা রাজেশ সরকার, গৌতম গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব। বেহাল রাজ্য সড়ক দ্রুত সারাই না করা হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবেন বলে সাফ হুঁশিয়ারি দিয়ে রেখেছে পদ্ম শিবির। 

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…