AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raid in Hotels: উদ্ধার প্রচুর অব্যবহৃত কন্ডোম! দক্ষিণ দিনাজপুর হোটেলে হোটেলে হানা দিতেই পাকড়াও ১২, রয়েছে একাধিক মহিলা

Hotels in South Dinajpur: ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যথাযথ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শুরু বংশীহারি থানার পুলিশ। এদিন মোট তিনটি হোটেলে অভিযান চালায় বংশীহারি থানার পুলিশ। একটি হোটেল থেকে প্রচুর অব্যবহৃত কন্ডোমও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।

Raid in Hotels: উদ্ধার প্রচুর অব্যবহৃত কন্ডোম! দক্ষিণ দিনাজপুর হোটেলে হোটেলে হানা দিতেই পাকড়াও ১২, রয়েছে একাধিক মহিলা
চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2025 | 6:53 PM
Share

বংশীহারি: হোটেলে হোটোলে মধুচক্রের আসর। এলাকায় চাপানউতোর ছিলই। শেষ পর্যন্ত গোপন সূত্রে পুলিশের কানে গেল খবর। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার একাধিক হোটেলে অভিযান চালালো বংশীহারি থানার বিশাল পুলিশ বাহিনী। সেই অভিযানেই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে ২ জন পুরুষ ও ৭ জন মহিলা রয়েছে। রয়েছে একটি হোটলের মালকিন, ম্যানেজার ও এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের মালকিনই দেহব্যবসার নেপথ্যে মূল মাথা ছিলেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। 

ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যথাযথ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শুরু বংশীহারি থানার পুলিশ। এদিন মোট তিনটি হোটেলে অভিযান চালায় বংশীহারি থানার পুলিশ। একটি হোটেল থেকে প্রচুর অব্যবহৃত কন্ডোমও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান দীর্ঘদিন থেকেই এখানে জাঁকিয়ে বসেছিল মধুচক্রের আসর। এদিকে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের নাকের ডগাতেই রয়েছে এই সব হোটেল। কিন্তু তাও কী করে পুলিশের নজর এড়িয়ে দীর্ঘদিন থেকে চলল এই বেআইনি কাজ? সেই প্রশ্নও উঠছে। 

সূত্রের খবর, বুনিয়াদপুরের এই হোটেলগুলিতে দীর্ঘদিন থেকেই নজর রাখছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে পাকা খবর পেতেই এদিন দুপুরে আচমকা হানা দেয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য নিজেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন থেকেই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশের এই অভিযান আরও অনেক আগেই করা দরকার ছিল বলে মত তাঁদের। 

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে