AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankar Ghosh in Janata Darbar: জমি লুঠ থেকে শুরু করে চাকরি দুর্নীতি, শঙ্করের জনতার দরবারে অভিযোগ নিয়ে হাজির শ’য়ে শ’য়ে মানুষ

Shankar Ghosh Public Outreach: সূত্রের খবর, দরবারে এসেছিলেন পুলিশ কর্মীরাও। রেল পুলিশের এক এএসআই তো একেবারে কাঁদতে কাঁদতে জানান তিনি জমি কিনে প্রতারিত হয়েছেন। অভিযোগ, বিজেপির কর্মী পরিচয় দিয়ে তাঁর থেকে টাকা নিয়েও জমি দেননি এক ব্যক্তি। কেউ আবার এসেছিলেন দ্রুত নিয়োগের দাবি নিয়েও।

Shankar Ghosh in Janata Darbar: জমি লুঠ থেকে শুরু করে চাকরি দুর্নীতি, শঙ্করের জনতার দরবারে অভিযোগ নিয়ে হাজির শ’য়ে শ’য়ে মানুষ
চলছে সরাসরি শঙ্কর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2026 | 9:58 AM
Share

শিলিগুড়ি: আগেও বিধায়ক ছিলেন শঙ্কর ঘোষ। কিন্তু সরকারে বিজেপি ছিল না। ফলে বিজেপির সরকার গঠন হতেই এবার লম্বা লাইনে হাজির হয়ে মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে সরব হলেন। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে সকাল ৮টা থেকে দু’ঘন্টা চলল শঙ্করের দরবার।  পড়ে গেল লাইন। এসেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষই। আনুষ্ঠানিকভাবে এর নাম যদিও দেওয়া হয়েছিল সরাসরি শঙ্কর। 

সূত্রের খবর, দরবারে এসেছিলেন পুলিশ কর্মীরাও। রেল পুলিশের এক এএসআই তো একেবারে কাঁদতে কাঁদতে জানান তিনি জমি কিনে প্রতারিত হয়েছেন। অভিযোগ, বিজেপির কর্মী পরিচয় দিয়ে তাঁর থেকে টাকা নিয়েও জমি দেননি এক ব্যক্তি। কেউ আবার এসেছিলেন দ্রুত নিয়োগের দাবি নিয়েও। অবসরপ্রাপ্ত এক ব্যক্তি আবার অভিযোগ জানান ফ্ল্যাট প্রতারণা নিয়ে। জানান, ইএম বাইপাসে তাঁর ফ্ল্যাট থাকলেও তৃণমূল জমানায় ফ্ল্যাট থেকে বিতারিত তিনি। লোনের কিস্তি মিটেলেও আর ফ্ল্যাটে ফিরতে পারেননি তৃণমূলের অত্যাচারে। লাইনে দাঁড়িয়েই এক ব্যক্তি বললেন, “অনেক আশা রয়েছে সরকারের থেকে। সাধারণ মানুষের স্বপ্নকে এতদিন চেপে রেখেছিল। কাউকে কথা বলতে দিতো না। এবার মানুষ ভরসা পেয়েছে। শঙ্করদার কাছে অনুরোধ এই ভরসা যেন টিকে থাকে।” 

সবার অভিযোগই মন দিয়ে শোনেন শঙ্কর ঘোষ। তাঁর সাফ কথা, সব নোট করে নিচ্ছি। যা অভিযোগ তা নির্দিষ্ট দফতরে জানাবো। এভাবে দরবার চলবে। গত ১৫ বছরের অত্যাচারের বিরুদ্ধে দলের ঊর্ধ্বে উঠে মানুষের অভিযোগ নিয়ে সরকার পদক্ষেপ করবে জিরো টলারেন্স মাথায় রেখেই। তিনি আরও বলছেন, “এটা তো জনগনের সরকার। মানুষের তো নানা ধরনের সমস্যা আছে। সব নিয়েই তাঁরা এসেছেন। জমি থেকে নিয়োগ নানা সমস্যা নিয়ে মানুষ এসেছেন। এগুলো সব মোট করেছি। সংশ্লিষ্ট বিভাগে সবই জানিয়ে দেব।”  

Follow Us
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি