Siliguri: বাড়িতে মাধ্যমিকের তোড়জোড় চলছে, প্রেমের ঠেলায় ওই ছাত্রেরই যে অবস্থা দেখলেন, নিশ্চুপ পড়শিরা…
Siliguri: শুভজিৎ মাটিগাড়া শিমুলতলার বাসিন্দা। গত শনিবার থেকে নিখোঁজ ছিল সে। বাড়ির থেকে একাধিকবার ফোন করা হচ্ছিল। কিন্তু মোবাইল সুইচ অফ্ পাওয়া যায়। অভিযোগ, তারই বন্ধু রাজ পাসোয়ান তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই ছাত্র। মঙ্গলবার সকালে তার দেহ উদ্ধার হয় শুকনার কাছে জঙ্গল থেকে।

শিলিগুড়ি: এর পরের বারই মাধ্যমিক পরীক্ষা দেবে। বাড়িতে মাধ্যমিকের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বাড়িতে থেকে পড়াশোনার প্রতি মন দিতে বলা হয়েছিল। কিন্তু ছেলে মন দিয়ে বসেছিল অন্য কাউকে। যাকে মন দিয়েছিল, তাকেই আবার মন দিয়েছে অন্য কেউ। তাই নিয়েই ঝামেলা! কিন্তু সেই অশান্তির পরিণাম যে এতটা কঠিন হতে পারে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউ। দুদিন আগে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ছেলে। দুদিন পর জঙ্গল থেকে উদ্ধার হয় দশম শ্রেণির ওই পড়ুয়ার দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মাটিগাড়া শিমুলতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রের নাম শুভজিৎ মোদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ মাটিগাড়া শিমুলতলার বাসিন্দা। গত শনিবার থেকে নিখোঁজ ছিল সে। বাড়ির থেকে একাধিকবার ফোন করা হচ্ছিল। কিন্তু মোবাইল সুইচ অফ্ পাওয়া যায়। অভিযোগ, তারই বন্ধু রাজ পাসোয়ান তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই ছাত্র। মঙ্গলবার সকালে তার দেহ উদ্ধার হয় শুকনার কাছে জঙ্গল থেকে।
দেহ উদ্ধারের পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে ওই পড়ুয়ার বন্ধু রাজ পাসোয়ান পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
