AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন অন্নপূর্ণা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Annapurna Yojana Beneficiary in Hooghly: পাড়ার সবাই উদগ্রীব ছিলেন যে অন্নপূর্ণা কাহার কবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাঁদের বক্তব্য, তাঁর বয়স বাড়ছে। বেশিদিন হয়তো পরিচারিকার কাজও করতে পারবেন না। তখন এই টাকা তাঁকে অনেক সাহায্য করবে। তাই, অন্নপূর্ণা আজ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ায় খুশি প্রতিবেশীরাও।

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন অন্নপূর্ণা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ অগস্টের অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 7:16 PM
Share

চুঁচুড়া: হেডলাইন দেখে চমকে গেলেন? হেডলাইন ঠিকই পড়েছেন। হুগলির চুঁচুড়া বড়বাজারের বাসিন্দা প্রৌঢ়া অন্নপূর্ণা কাহার এদিন অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন। পরিচারিকার কাজ করেন তিনি। এক কামরার ভাড়া ঘরে থাকেন। টালির চাল ভেদ করে জল পরে। ত্রিপল দিয়ে সেই জল আটকানো হয়েছে কোনওভাবে। মাস ছয়েক আগে মা মারা যাওয়ার পর থেকে প্রৌঢ়া একাই থাকেন। পরের বাড়ি কাজ করে দিন চলে কোনওভাবে। ওষুধ, গ্যাস, ইলেকট্রিকের বিল দিতে হাত ফাঁকা হয়ে যায় মাসের শেষে। সেই অন্নপূর্ণা রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ায় স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

রাজ্য সরকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণার পর আবেদন শুরু হয়। তখনই আবেদন করেছিলেন অন্নপূর্ণা কাহার। প্রথম বার তাঁর ব্যাঙ্কে টাকা ঢোকেনি। বড়বাজারে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। প্রৌঢ়া ভেবেছিলেন তাঁর কপালটাই খারাপ হয়ত। প্রতিবেশীরা চেয়েছিলেন অন্নপূর্ণা যেন অন্নপূর্ণা পান। কারণ, তাঁর মতো মহিলাদের জন্যই তো সরকার এই প্রকল্প এনেছে। অবশেষে সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন অন্নপূর্ণা কাহার। খুশিতে চোখের কোণ চিক চিক করে ওঠে তাঁর। শুধু বলেন, “খুব দরকার ছিল। আনন্দ পেলাম। বিকেলে ঘুম থেকে উঠেই জানতে পারি। অনেক উপকার হবে।” আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন বলে জানাতেন।

Annapurna Yojana Hooghly

অন্নপূর্ণা কাহার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার পুরুষরাও পেয়েছে। এবার তা হবে না।তাই, প্রশাসন ভেরিফিকেশন করে যোগ্যদের চিহ্নিত করেছে। সেখানেই যোগ্য অন্নপূর্ণা টাকা পেয়েছেন। এই নিয়ে বড়বাজারের স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁর খুবই দরকার ছিল। অন্নপূর্ণা যোজনা পেয়েছেন এতে আমরা খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তাঁর সরকার যে কাজ করেছে, এটা খুবই ভালো। অন্নপূর্ণার মতো যাঁরা আছেন, তাঁরা সবাই পাবেন। এটা আমরা আশা করি।” বিজেপি নেতা সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্নপূর্ণার মতো মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পান, এটাই আমরা চাই। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্যই তো এই প্রকল্প।”

পাড়ার সবাই উদগ্রীব ছিলেন যে অন্নপূর্ণা কাহার কবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাঁদের বক্তব্য, তাঁর বয়স বাড়ছে। বেশিদিন হয়তো পরিচারিকার কাজও করতে পারবেন না। তখন এই টাকা তাঁকে অনেক সাহায্য করবে। তাই, অন্নপূর্ণা আজ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ায় খুশি প্রতিবেশীরাও।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী