AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: সাইবার ক্রাইম থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল বিধায়ক

West Bengal: রবিবার ডানকুনির দলীয় সভায় যোগ দিয়ে বিরোধী দলনেতা বলেন, "গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এই জেলায় পার্থ চট্টোপাধ্যায়ের কালেক্টর।"

Suvendu Adhikari: সাইবার ক্রাইম থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল বিধায়ক
শুভেন্দু অধিকারী
| Edited By: | Updated on: Sep 04, 2022 | 12:24 PM
Share

গোঘাট: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও গোঘাটের এক ব্যক্তি কেশব মজুমদারের নামে অভিযোগ দায়ের। তৃণমূল বিধায়ক মানস মজুমদার হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীনে কামারকুণ্ডুতে সাইবার ক্রাইম পুলিশ থানায় এই অভিযোগ দায়ের করেন।

কেন এই অভিযোগ? হুগলির ডানকুনিতে গত ৩১ জুলাই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে বেআইনি অর্থ লেনদেনের কালেক্টর হিসেবে মন্তব্য করেছিলেন। তাঁর সেই মন্তব্যের পর  গোঘাটের এক ব্যক্তি ফেসবুক পোস্টে তাঁর নাম জড়িয়ে আরও একটি মানহানিকর পোস্ট করেন।

এই দুই ঘটনা উল্লেখ করে সাইবার ক্রাইম পুলিশ থানায় একটি  অভিযোগ পত্র জমা দেন মানস মজুমদার। তিনি অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্যে জনমানসে তাঁর সম্বন্ধে ভুল বার্তা যাচ্ছে।এতে তাঁর সম্মানহানি হয়েছে। তাই শুভেন্দু অধিকারী এবং কেসব মজুমদারের  বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কী বলেছিলেন শুভেন্দু?

রবিবার ডানকুনির দলীয় সভায় যোগ দিয়ে বিরোধী দলনেতা বলেন, “গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এই জেলায় পার্থ চট্টোপাধ্যায়ের কালেক্টর।”

বস্তুত, শনিবার টেট বেনিয়মে গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের নাম জড়িয়ে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর পাশাপাশি আরও ১৩ জন শিক্ষকের নামও থাকে সেই পোস্টে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি