AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader Arrest: এবার কল্যাণ ঘনিষ্ঠ নেতাকে তুলে নিল পুলিশ

সেই মামলায় অশান্তির অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে মোট ৬টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলা হয় রিষড়ায়। আগেই এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে যে তথ্য় তদন্তকারীদের হাতে আসে, তার ভিত্তিতেই শাকির আলিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

TMC Leader Arrest: এবার কল্যাণ ঘনিষ্ঠ নেতাকে তুলে নিল পুলিশ
গ্রেফতার তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 7:07 PM
Share

শ্রীরামপুর: ফের গ্রেফতার তৃণমূল নেতা (TMC)। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ও চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইনের ঘনিষ্ঠ পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে সদস্য দাপুটে তৃণমূল নেতা সুদর্শন বরকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ।

চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিংয়ের অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর, জোর করে জমি দখল, পঞ্চায়েতে দুর্নীতি, দিল্লি রোডের পাশে কারখানা থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতা সুদর্শন বরের বিরুদ্ধে। এছাড়াও পার্টি অফিসে নিয়ে গিয়ে এক মহিলাকে নিগ্রহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেে। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

এ দিকে অভিযুক্ত বলেন, “আমায় ধরল কেন জানি না।” এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে তো অনেক দুর্নীতির অভিযোগ। তার উত্তরে অভিযুক্ত বলেন, “এই সব মিথ্য়া কথা। আর আমার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। দুর্নীতি হলে তার তদন্ত করুক।” চোর-চোর স্লোগান তোলা নিয়ে বললেন, “ওই সব চোর তো বলতেই পারে। কিন্তু চুরি করলে তো তার প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ না দিয়ে চোর চোর বললে হবে?”

এ দিকে, এই হুগলিতেই আজ আবার অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলিকে গ্রেফতার করেছে NIA। সেই নিয়ে কম উত্তেজনা ছড়ায়নি। জানা গিয়েছে, ২০২৩ সালে রামনবমীর মিছিল বেরোয়। সেই মামলায় অশান্তির অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে মোট ৬টি মামলা হয়। এর মধ্যে দুটি মামলা হয় রিষড়ায়। আগেই এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে যে তথ্য় তদন্তকারীদের হাতে আসে, তার ভিত্তিতেই শাকির আলিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো