AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: কতজন আদিবাসী মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari Hul Diwas Announcement: আদিবাসীদের উন্নয়নে সবরকম পদক্ষেপ করা হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আগের সরকারের অত্যাচার সীমা ছাড়িয়েছিল। ব্রিটিশদেরকেও হার মানিয়েছিল অত্যাচার। জঙ্গলমহলের ১৭টি আসনের ১৭টি আপনারা আমাদের দিয়েছেন। এবার আমাদের ঋণ পরিশোধের পালা।"

Annapurna Yojana: কতজন আদিবাসী মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন? জানিয়ে দিলেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 6:45 PM
Share

বাঁকুড়া: আদিবাসীদের উন্নয়নে একাধিক পদক্ষেপ করছে বাংলার নতুন সরকার। সেজন্য বাজেটে বরাদ্দও করা হয়েছে। মঙ্গলবার বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল স্কুলের মাঠে হুল দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের পদক্ষেপগুলি তুলে ধরলেন তিনি। নিশানা করলেন পূর্বতন তৃণমূল সরকারকে। অন্নপূর্ণা যোজনায় কতজন আদিবাসী মহিলা টাকা পেতে চলেছেন, এদিন সেই সংখ্যাও জানান মুখ্যমন্ত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী?

এদিন একলব্য মডেল স্কুলের মাঠে প্রশাসনের তরফে হুল দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অন্নপূর্ণা যোজনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১ কোটি ৫১ লক্ষ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে ১ কোটি ২০ লক্ষের বেশি দিদি ও বোনের নামকে নথিভুক্ত করতে পেরেছি। আগামিকাল তাঁদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করব। আমরা শুনলে খুশি হবেন, এর মধ্যে ৫ লক্ষ আদিবাসী দিদি ও বোন রয়েছেন। তাঁরা আগামিকাল ৩ হাজার টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে এই সরকার।”

আদিবাসীদের জন্য বিজেপি কী কী করেছে, তা তুলে ধরে শুভেন্দু বলেন, “আমরা আদিবাসী মূলবাসীদের আরও অধিকারের কথা বলি। অটলবিহারী বাজপেয়ি সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। দেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতি পদে আদিবাসী দ্রৌপদী মুর্মুকে নির্বাচিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা চাই নিচে নয়, আমাদের সঙ্গে এক আসনে বসুক আদিবাসীরা। আমরা আদিবাসীদের অর্থনৈতিক অধিকার ও উন্নয়নের লক্ষে আমাদের মন্ত্রিসভায় একাধিক আদিবাসী মানুষকে স্থান দিয়েছি।”

তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বলেন, “আগে অনেক কর্মসূচি এখানে পালিত হয়নি। আগের সরকার দ্রৌপদী মুর্মুকে অপমান করতে ছাড়েনি। আমরা প্রত্যেকটি আদিবাসী গ্রাম ও পরিবারকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেব। প্রাচীন আদিবাসীদের জন্য খাদ্য নিরাপত্তা-সহ বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। কৃষি, সেচ ও হিমঘর ও হর্টিকালচারের উন্নয়ন করা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও আরও বেশি সংখ্যক বাড়ি, বিশেষ ভাতা প্রদান, বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া-সহ বিভিন্ন রকম সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য ৩০০ কোটির বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। বিগত সরকার আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়েছিল। স্থায়ী চাকরী হয়নি। সবই চুক্তির ভিত্তিতে নেওয়া হয়েছে। হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তদন্ত চলছে। প্রমাণ হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন এবং নিয়েছেন দু’জনই জেলে যাবে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে গত ৩ বছরে কোনও টাকা দেয়নি আগের সরকার। আমরা ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি। এই টাকায় জঙ্গলমহলের ৭২ টি ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। জামশেদপুর ও দুর্গাপুর এই দুই শিল্পনগরকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর, পর্যটন দফতর, আদিবাসী শ্রেণী কল্যাণ দফতরের টাকা মিলিয়ে মুকুটমণিপুরের ব্যাপক উন্নয়ন করা হবে।”

আদিবাসীদের উন্নয়নে সবরকম পদক্ষেপ করা হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকারের অত্যাচার সীমা ছাড়িয়েছিল। ব্রিটিশদেরকেও হার মানিয়েছিল অত্যাচার। জঙ্গলমহলের ১৭টি আসনের ১৭টি আপনারা আমাদের দিয়েছেন। এবার আমাদের ঋণ পরিশোধের পালা।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো