AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, হানা দিয়ে হাতেনাতে ধরল পুলিশ

Polba Hotel alleged Sex Racket: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই হোটেলে দেহব্যবসা চলে। এতে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে বলে সরব হন তাঁরা। বিষয়টি নিয়ে প্রকাশ্যে পুলিশ মুখ খোলেনি। তবে পুলিশ সূত্রে খবর, নতুন ওই হোটেলে দেহব্যবসার অভিযোগ পেয়েই হানা দিয়েছিল তারা।

Hooghly: পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, হানা দিয়ে হাতেনাতে ধরল পুলিশ
হোটেলে হানা দিয়ে ৫ জনকে আটক করল পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 7:11 AM
Share

পোলবা: নতুন হোটেল তৈরি হয়েছে। সেখানেই বাইরে থেকে যুবক-যুবতীরা এসে কয়েকঘণ্টার জন্য রুম ভাড়া নিচ্ছে। হোটেলে মধুচক্রের আসর বসে বলে অভিযোগ। আর সেই অভিযোগ পেয়েই হানা দিল পুলিশ। হাতেনাতে ধরল কয়েকজনকে। ঘটনাটি হুগলির পোলবার। ওই হোটেলের হানা দিয়ে সেখানকার ম্যানেজার-সহ ৫ জনকে আটক করল পুলিশ।

পোলবা থানার সুগন্ধায় দিল্লি রোডের পাশে ওই হোটেলে দেহ ব্যবসা চলছে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় পোলবা থানার পুলিশ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি (ডিইবি) পারমিতা মুখোপাধ্যায় ও পোলবা থানার ওসি তন্ময় বাগের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। দলে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন। হোটেল থেকে দু’জন যুবতী এবং দু’জন যুবককে আটক করা হয়। হোটেলের ম্যানেজারকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক যুবক যুবতীদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সুগন্ধার ওই তিনতলা ঝাঁ চকচকে হোটেলটি সম্প্রতি তৈরি হয়েছে। শুধু থাকার জন্য ভাড়া দেওয়া হয়। আর সেখানেই বাইরে থেকে অনেকে এসে কয়েক ঘণ্টার জন্য ঘর ভাড়া নেয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই হোটেলে দেহব্যবসা চলে। এতে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে বলে সরব হন তাঁরা। বিষয়টি নিয়ে প্রকাশ্যে পুলিশ মুখ খোলেনি। তবে পুলিশ সূত্রে খবর, নতুন ওই হোটেলে দেহব্যবসার অভিযোগ পেয়েই হানা দিয়েছিল তারা। আর সেখানেই চারজনকে আটক করা হয়। হোটেলের ম্যানেজারকেও আটক করে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। 

গতকাল সন্ধেয় পোলবার আলিনগর ও রাজহাটের দুটি পানশালাতেও অভিযান চালায় পুলিশ। তবে সেখানে বেআইনি কিছু পাওয়া যায়নি। সেখান থেকে কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?