AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarpara minakshi mukherjee: মদ্যপানের প্রতিবাদ, তৃণমূলপন্থী টোটোচালকদের মারে গুরুতর আহত বাবা-ছেলে বলে অভিযোগ, হাসপাতালে ছুটলেন মীনাক্ষী

Minakshi Mukherjee: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কানাইপুর অঞ্চলে আজ সন্ধ্যায় প্রচার ছিল মীনাক্ষীর। সেই প্রচার শেষ হওয়ার পর এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আদর্শনগরের সিপিআইএম কর্মী সুশীল দাস মদ্যপদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলেন। তাতেই ক্ষুব্ধ হয় অভিযুক্তরা। তাঁর উপর চড়াও হয়ে মারধর করা হয়।

Uttarpara minakshi mukherjee: মদ্যপানের প্রতিবাদ, তৃণমূলপন্থী টোটোচালকদের মারে গুরুতর আহত বাবা-ছেলে বলে অভিযোগ, হাসপাতালে ছুটলেন মীনাক্ষী
আক্রান্ত সিপিএম কর্মীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 9:32 PM
Share

কানাইপুর: তুলকালাম কানাইপুর। সেখানে আক্রান্ত সিপিএম (CPIM) কর্মী ও তাঁর ছেলে। জানা যাচ্ছে,বাড়ির সামনে মদ খেয়ে হল্লা করছিলেন কয়েকজন। প্রতিবাদ করায় মারধর বলে অভিযোগ। খবর পেয়েই কানাইপুর পৌঁছন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। হাসপাতলে দেখতে যান বাবা ও ছেলেকে।

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কানাইপুর অঞ্চলে আজ সন্ধ্যায় প্রচার ছিল মীনাক্ষীর। সেই প্রচার শেষ হওয়ার পর এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আদর্শনগরের সিপিআইএম কর্মী সুশীল দাস মদ্যপদের বাড়ির সামনে থেকে সরে যেতে বলেন। তাতেই ক্ষুব্ধ হয় অভিযুক্তরা। তাঁর উপর চড়াও হয়ে মারধর করা হয়। এরপর সুশীল দাসের ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে, তাঁকেও বাড়িতে ঢুকে মারা হয় বলে অভিযোগ।খবর পেয়ে উত্তরপাড়ার কানাইপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। আহত দুইজনকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখান থেকে তাঁদের আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পর কানাইপুর ফাঁড়ির সামনে জড়ো হন সিপিএম কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ যাঁরা মারধর করেছে তাঁরা টোটো চালক। প্রত্যেকে তৃণমূল করেন। মীনাক্ষী মুখোপাধ্যায় এ দিন পুলিশের উপর একরাশ ক্ষোভ উগরে দেন। বলেন, “আপনাদের নাকের ডগায় ঘটনা ঘটেছে। ছ’ঘণ্টা ঘটে গিয়েছে এখনও গ্রেফতার হল না। আপনি নিজে গেলেন, তারপর আহতকে অ্যাম্বুলেন্সে ওঠালেন, তারপরও দাঁড়িয়ে থাকবেন? এতক্ষণেও কাউকে গ্রেফতার করা গেল না?”

Follow Us