AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eco Park police station: ৯৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার পবন রুইয়া

স্বপনের দাবি, একটি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর বড় অঙ্কের টাকা রিটার্নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই ৯৩ লক্ষ টাকা প্রতারিত হন। বিষয়টি বুঝে ওঠার পর তিনি ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অ্যাকাউন্টগুলির ঠিকানা খতিয়ে দেখেন।

Eco Park police station: ৯৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার পবন রুইয়া
প্রতারণার জন্য গ্রেফতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 9:32 PM
Share

ইকোপার্ক: ৯৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার পবন রইয়া। তাঁকে গ্রেফতার করল সাইবার ক্রাইম বিভাগ। জানা গিয়েছে, ইকোপার্ক থানায় স্বপন কুমার মণ্ডল নামে এক প্রবীণ নাগরিকের অভিযোগের ভিত্তিতে পবনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বপনের দাবি, একটি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর বড় অঙ্কের টাকা রিটার্নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই ৯৩ লক্ষ টাকা প্রতারিত হন। বিষয়টি বুঝে ওঠার পর তিনি ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অ্যাকাউন্টগুলির ঠিকানা খতিয়ে দেখেন। তখনই তদন্তকারীরা জানতে পারেন, ৪৬ নম্বর সৈয়দ আমির আলি অ্যাভিনিউ রইয়া সেন্টার থেকে পরিচালিত হয়েছে সবটাই।

এরপরেই ২০২৫ সালের ১ নভেম্বর রাহুল বার্মা নামে দিল্লির এক বাসিন্দাকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার পথে গ্রেফতার করে। অভিযুক্তকে জেরা করা হয়। তখনই উঠে আসে এই আন্তঃরাজ্য সাইবার জালিয়াতির বিষয়টি। পুলিশ জানতে পারে গোটা দেশে ১ হাজার ৩৭৯টি সাইবার জালিয়াতির মামলা রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এরপর আজ ৪:৪৫ নিউ টাউন ওয়েস্ট ইন হোটেলের সামনে থেকে পবন রইয়াকে গ্রেফতার করে।

Follow Us