AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee husband: বুকে ছবি নিয়েই হাজির হলেন রচনার স্বামী, দিলেন ‘সারপ্রাইজ’, কী বললেন স্ত্রী’কে নিয়ে?

Rachna Banerjee: এদিন চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক বাজিয়ে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী। জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা।

Rachna Banerjee husband: বুকে ছবি নিয়েই হাজির হলেন রচনার স্বামী, দিলেন 'সারপ্রাইজ', কী বললেন স্ত্রী'কে নিয়ে?
হাজির রচনার স্বামীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2024 | 7:32 PM
Share

হুগলি: তৃণমূল টিকিট দেওয়ার পর থেকেই হুগলিতে ঘুরে ঘুরে প্রচার করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর কেন্দ্রের ভোটও এগিয়ে আসছে। আগামী ২০ মে পঞ্চম দফায় হবে রচনার ভাগ্য পরীক্ষা। এরই মধ্য়ে একেবারে নতুন চমক! সোমবার সকালে হাজির হলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী। সঙ্গে ছিল আরও চমক। স্বামীর পরণে সাদা পাঞ্জাবীতে বুকের কাছে আঁকা অভিনেত্রী তথা রাজনীতিক রচনার ছবি। এদিন মনোনয়ন জমা দেন রচনা। তাঁর পাশেই দেখা যায় তাঁর স্বামী প্রবাল বসুকে।

এই বিশেষ দিনে স্বামীকে পাশে পেয়ে খুশি রচনা। তিনি বলেন, ‘আমার স্বামী, আমার ছোটবেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তাঁরা তৃণমূলের প্রতীক ও আমার ছবি আঁকা পোশাক পরে এসেছে, এটা আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।’

স্ত্রীর সাফল্য নিয়ে যে তিনি কতটা আশাবাদী, সেটাই বোঝালেন প্রবাল বসু। তিনি বলেন, “রচনা স্বাধীনচেতা। ও যেটা করে, সেটা নিজের ইচ্ছেশক্তি দিয়েই করে। আজ পর্যন্ত সব ক্ষেত্রেই ও সাফল্য পেয়েছে। তাই ও নিজেই এই ক্ষেত্রেও সাফল্য আনতে পারবে, আমাদের কাজ শুধু শুভ কামনা করা, সেটাই করব।” তিনি জানান, রচনার এক ছোটবেলার বন্ধু এই পোশাক তৈরি করেছেন। সেটা পরেই সবাই চমক দিয়েছেন রচনাকে।

জানা যায়, একসঙ্গে না থাকলেও স্বামী প্রবাল বসুর সঙ্গে বিচ্ছেদ হয়নি রচনার। তাঁদের সন্তানের দায়িত্বও তাঁরা ভাগ করে নেন।

এদিন চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক বাজিয়ে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার প্রমুখ। জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন