AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumana Sarkar: পুজো উদ্বোধনে গিয়ে স্বাস্থ্য নিয়ে বড় বার্তা দিলেন সুমনা সরকার

পুজোর দিনগুলিতে হাসপাতালগুলিতে যাতে রোগীদের কোনও সমস্যায় পড়তে না হয় এবং তাঁরা সঠিক সময়ে পরিষেবা পান, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক ও নার্সরা যাতে রোগীদের যথাযথ পরিষেবা দিতে পারেন এবং স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক থাকে, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

Sumana Sarkar: পুজো উদ্বোধনে গিয়ে স্বাস্থ্য নিয়ে বড় বার্তা দিলেন সুমনা সরকার
সুমনা সরকার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 4:29 PM
Share

কামারপুকুর: কামারপুকুরে ‘১ম বর্ষের সারদাপল্লী সর্বজনীন’ দুর্গাপুজোর উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। স্বাস্থ্য পরিষেবা সচল রাখা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা, একাধিক বিষয়ে বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জায়গায় প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। পুজোর দিনগুলিতে হাসপাতালগুলিতে যাতে রোগীদের কোনও সমস্যায় পড়তে না হয় এবং তাঁরা সঠিক সময়ে পরিষেবা পান, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক ও নার্সরা যাতে রোগীদের যথাযথ পরিষেবা দিতে পারেন এবং স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক থাকে, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, পুজোর আনন্দে মেতে ওঠার পাশাপাশি সকলকে নিজের স্বাস্থ্যের প্রতিও যত্নবান হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শরীর খারাপ হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে যাওয়ার বার্তা দেন তিনি। উৎসবের মরশুমে পথ নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন সুমনা সরকার। বিশেষ করে বাইকচালকদের হেলমেট পরে রাস্তায় বেরোনোর আবেদন জানান তিনি। পরিবারের কথা মাথায় রেখে সকলকে সাবধানে যাতায়াত করার এবং নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Follow Us