AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gurap: গোটা রাজ্যকে তোলপাড় করেছিল, জন্মদিনেই মিলল বিচার, ধর্ষণ-খুনে ফাঁসির সাজা শোনাল আদালত

Gurap: ৫৪ দিনের মাথায় সাজা ঘোষণা চুঁচুড়া পকসো আদালতের।

Gurap: গোটা রাজ্যকে তোলপাড় করেছিল, জন্মদিনেই মিলল বিচার, ধর্ষণ-খুনে ফাঁসির সাজা শোনাল আদালত
সাজাপ্রাপ্ত অশোক সিংImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 17, 2025 | 6:28 PM
Share

হুগলি: গুড়াপে শিশুকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনাল আদালত। দোষী অশোক সিংকে ফাঁসির নির্দেশ দিল আদালত। ৫৪ দিনের মাথায় সাজা ঘোষণা চুঁচুড়া পকসো আদালতের। শুক্রবার যখন অশোক সিংকে আদালতে পেশ করা হচ্ছিল, তখন বাইরে জড়ো হয়েছিলেন শিশুর বাবা-মা, পরিজন আর গ্রামবাসীরা। তাঁরা অশোকের ফাঁসির সাজার জন্য স্লোগান তোলেন।  আদালতের বাইরে যে আইনজীবীরা ছিলেন, কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে কাতর আবেদন করতে থাকেন। প্রসঙ্গত, শনিবারই তিলোত্তমা ধর্ষণ খুনে সাজা শোনাবেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। তার আগে এই নির্দেশ স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য।

গত ২৪ নভেম্বরের ঘটনা। তিলোত্তমা কাণ্ডে যখন ফুঁটছে গোটা রাজ্য, ঠিক তার মধ্যেই হুগলির গুড়াপে ঘটে যায় আরও এক নৃশংস ঘটনা। পাঁচ বছরের ওই শিশুকন্যাকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অশোক। পাশের বাড়ি ‘জ্যেঠু’ অশোককে ভালভাবেই চিনত ওই শিশু। তাই তার ডাকে চলেও যায়। এদিকে মেয়ে মাংস খাবে বলে বায়না করেছিল, তাই মেয়ের জন্য বাজারে মাংস কিনতে গিয়েছিলেন ওই শিশুর বাবা। তার মধ্যেই নৃশংস কাণ্ড ঘটিয়ে বসে অশোক। শিশুর ওপর যৌন নির্যাতন তো বটেই, প্রমাণ লোপাট করতে তাকে খুন করে অশোক।

বাড়িতে মেয়েকে দেখতে পাননি শিশুর বাবা। খোঁজ শুরু করেন। এলাকাবাসীরাও খোঁজ করতে থাকেন। প্রতিবেশী অশোকের ঘরে খোঁজ করতেই শিউরে ওঠেন তাঁরা। খাটে মশারি পেঁচানো অবস্থায় পড়েছিল শিশুর রক্তাক্ত দেহ। গোটা ঘটনায় আরও তপ্ত হয় বাংলার পরিস্থিতি। অশোককে গ্রেফতার করে পুলিশ।

৯ ডিসেম্বর গুড়াপে শিশুকে ধর্ষণ খুনে চার্জশিট গঠন করে পুলিশ। ১১ ডিসেম্বর চার্জ গঠন করে বিচারপ্রক্রিয়া শুরু করা হয়। ৫৪ দিনের মাথায় সাজা ঘোষণা। আজ, ওই শিশুর জন্মদিন। জন্মদিনেই বিচার পেল সেই শিশু।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?