AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Serampore TMC councillor arrested: পুলিশের নাক ফাটানোর অভিযোগ, শ্রীঘরে তৃণমূল নেতা

Serampore TMC councillor arrested: শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, "পুলিশ কোন রং না দেখে ব্যবস্থা নেবে।এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটাই আমরা চাই।পুলিশ তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবেন কাকে গ্রেফতার করবেন সেটা তাদের ব্যাপার, এখানে আমরা কোন ইন্টারফেয়ার করব না। মানুষ চায়, এলাকায় যেন শান্তি থাকে।"

Serampore TMC councillor arrested: পুলিশের নাক ফাটানোর অভিযোগ, শ্রীঘরে তৃণমূল নেতা
ধৃত কাউন্সিলরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2026 | 3:53 PM
Share

হুগলি: পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর! পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। অভিযোগ,শ্রীরামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন।পুলিশের সঙ্গে এনিয়ে বচসার বাধে। অভিযোগ, আচমকাইই নটরাজ নামে একজন ASI-এর নাকে ঘুষি মারেন কাউন্সিলর। নাক ফেটে রক্ত পড়তে থাকে। রাজেশ শা-সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।

শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, “পুলিশ কোন রং না দেখে ব্যবস্থা নেবে।এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটাই আমরা চাই।পুলিশ তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবেন কাকে গ্রেফতার করবেন সেটা তাদের ব্যাপার, এখানে আমরা কোন ইন্টারফেয়ার করব না। মানুষ চায়, এলাকায় যেন শান্তি থাকে।”

তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, “পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল। সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়। কিন্তু কারোর গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে লিড হয়েছে, তাই সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হল।” এদিকে, আহত ASI-এর চিকিৎসা হয়েছে হাসপাতালে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?