AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21 July: শহিদ দিবসে ‘মনটা আমাদের খারাপ’, একুশের মঞ্চে যাওয়ার আগে মদ্য-মাংসেই উদযাপন

21 July: রবিবারের সকালে ধর্মতলায় শহিদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল।  হাওড়া ব্রিজ,  ফেরিঘাট, হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়াতে ভিড় বাড়তে থাকে এতটাই যে দ্বিতীয় সেতু থেকেই অনেক গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছে।

21 July: শহিদ দিবসে 'মনটা আমাদের খারাপ', একুশের মঞ্চে যাওয়ার আগে মদ্য-মাংসেই উদযাপন
মদ-মাংসে উদযাপনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2024 | 5:38 PM
Share

 হাওড়া: একুশে জুলাই। তৃণমূল শহিদ স্মরণ। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সঙ্গে আজকের দিনের একুশের জুলাইয়ের কয়েকশো যোজন পার্থক্য। আজকের একুশে জুলাই গোটা বাংলা জুড়ে ধরা পড়ে এক অন্যই ছবি। রাজপথের মাঝে ‘ফিস্টি’, মাংস রান্না করে ভোজ, কোথাও আবার ডিজে-র সঙ্গে ভোজপুরী গান বাজিয়ে নাচ। এই ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আর এবার মদ্যপান করে গানবাজনায় শহিদ স্মরণ। সে ছবিও ধরা পড়ল সাঁতরাগাছি বাস টার্মিনাসে।

রবিবারের সকালে ধর্মতলায় শহিদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল।  হাওড়া ব্রিজ,  ফেরিঘাট, হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়াতে ভিড় বাড়তে থাকে এতটাই যে দ্বিতীয় সেতু থেকেই অনেক গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছে। কারণ তাঁরা বুঝতে পেরে যান, নির্দিষ্ট সময়ের মধ্যে আর ধর্মতলা পৌঁছতে পারবেন না তাঁরা।

ফলে মন খারাপ হয় অনেক কর্মীদেরই। বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখার ব্যবস্থা হয়েছিল সাঁতরাগাছি বাস ট্রার্মিনালে। এবং সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না করতে হয়েছে। সেখানেই দেখা গেল, উৎসবের মেজাজে আসরে মদের ফোয়ারা ছোটাচ্ছেন অনেকে। কেউ গাড়ির নীচে বসে, কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছেন। অথচ তাঁরাই নাকি শহিদ তর্পণে বেরিয়েছিলেন।

তবে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখা মাত্রই মুখ লোকালেন তাঁরা। আবার এমনও দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, নেশার পুরো বুঁদ, কথাও বলতে পারছেন না তাঁরা।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?