AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Kidnapping Case: হাওড়ায় দিনেদুপুরে অপহরণের অভিযোগ, গ্রেফতার ৭

Howrah kidnapping: গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেলের সাবওয়ের সামনে থেকে পেয়ারেলালকে বাইকে চেপে এসে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির ওপর ভিত্তি করে তদন্তকারীরা অপহৃতের অবস্থান চিহ্নিত করে অভিযান চালান।

Howrah Kidnapping Case: হাওড়ায় দিনেদুপুরে অপহরণের অভিযোগ, গ্রেফতার ৭
অপহরণের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 02, 2026 | 2:12 PM
Share

হাওড়া: হাওড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া ঝিল রোডের একটি বহুতল থেকে অপহৃত পেয়ারেলালকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিকসহ মোট সাতজন অপহরণকারীকে গ্রেফতার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ টিম।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেলের সাবওয়ের সামনে থেকে পেয়ারেলালকে বাইকে চেপে এসে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির ওপর ভিত্তি করে তদন্তকারীরা অপহৃতের অবস্থান চিহ্নিত করে অভিযান চালান। ধৃতদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড তাজা কার্তুজ, ৯টি মোবাইল ফোন এবং একটি ট্যাব বাজেয়াপ্ত করা হয়েছে।

হাওড়া পুলিশের ডিসিপি (নর্থ) অম্লান কুসুম ঘোষ জানান, অপরাধের মূল উদ্দেশ্য খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিক অনুমান, মোটা অঙ্কের টাকা আদায়ের লক্ষ্যেই এই অপহরণ। মূল অভিযুক্ত রাহুল মল্লিক একটি খুনের মামলায় ১৬ বছর জেল খেটে সম্প্রতি বাইরে এসেছে। আজ সব ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে