AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marijuana Recover: বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী মাদক বিক্রেতা? বাড়ি থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা রূপা রায়। তাঁর বাড়িতেই শনিবার হানা দিয়েছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রূপার স্বামী নিমাই রায় দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গাঁজার ব্যবসা করেন বলে অভিযোগ ছিল। শনিবার সকালে নিমাইয়ের বাড়ি থেকে ২৬ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

Marijuana Recover: বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী মাদক বিক্রেতা? বাড়ি থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা
বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 10:45 PM
Share

হাওড়া: বিজেপি নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। শনিবার ওই বিজেপি নেত্রীর বাড়িতে হানা দিয়ে গাঁজা উদ্ধারের পাশাপাশি বিজেপি নেত্রীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধেই গাঁজার ব্যবসা করার অভিযোগ ছিল। শনিবার সকালে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জেলার সাঁকরাইলের নবঘড়া সর্দার পাড়ায়। সেখান থেকেই ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা রূপা রায়। তাঁর বাড়িতেই শনিবার হানা দিয়েছিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রূপার স্বামী নিমাই রায় দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় গাঁজার ব্যবসা করেন বলে অভিযোগ ছিল। শনিবার সকালে নিমাইয়ের বাড়ি থেকে ২৬ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে গাজা ওজনে ব্যবহৃত একটি ওজন মেশিনও বাজেয়াপ্ত করেছে। বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ি থেকে গাঁজা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

বিজেপি নেতার বাড়ি থেকে গাঁজা উদ্ধার নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। কুণাল ঘোষ এই ঘটনা নিয়ে শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি গাঁজা উদ্ধার নিয়ে খোঁচা দেওয়ার পাশাপাশি বিজেপি-র সঙ্গে মাদক কারবারের অভিযোগ করেছেন। যদিও এ নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা