AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: নিবেদিতা সেতুতে বড় ঘটনা, বৃষ্টির মধ্যেই নিয়ন্ত্রণ হারাল বাস, আহত অনেকে

Nivedita setu: জানা গিয়েছে,আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে

Howrah: নিবেদিতা সেতুতে বড় ঘটনা, বৃষ্টির মধ্যেই নিয়ন্ত্রণ হারাল বাস, আহত অনেকে
বাস দুর্ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2025 | 3:00 PM
Share

হাওড়া: দ্রুত গতিতে ছুটে আসছিল বাস। সেই বাসের ভিতরে তখন ভর্তি যাত্রী। বৃষ্টির মধ্যেই হঠাৎই হারিয়ে গেল নিয়ন্ত্রণ। আর তারপরই বড়সড় দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে নিবেদিতা সেতুর টোল প্লাজায়।

জানা গিয়েছে,আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে। বাসটির ভিতরে থাকা একজন বয়স্ক যাত্রী ছিটকে পরেন রাস্তায়। জানা গিয়েছে, ঘটনায় কমপক্ষে দশ থেকে বারোজন আহত হয়েছেন বলে খবর। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। ঘটনাস্থলে বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ। উদ্ধার কাজে হাত দেয় নিবেদিতা সেতু টোল প্লাজার কর্মীরাও।

বাসের ভিতরে থাকা এক ব্যক্তি বলেন, “আমি দুর্গাপুর যাচ্ছিলাম। বাসের ভিতর ছিলাম। টার্ন নিতে গিয়ে ঝামেলা। সোজা ধাক্কা মারে গার্ডরেলে। তখনই ছিটকে পড়ে যান একজন মহিলা। তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

Follow Us
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য