AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elephant Died: ধানক্ষেতের পাশে হাতির মৃতদেহ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিকটবর্তী জঙ্গল থেকে একটি হাতির দল তুড়িবাড়ি এলাকায় ঢুকে পড়ে। ভোরের দিকে বাকি সব হাতি চলে গেলেও, একটি হাতিকে মৃত অবস্থায় ধানক্ষেতের পাশে দেখতে পান স্থানীয়রা। সেই গ্রামবাসীরাই খবর দেন বন দফতরে। বন দফতরের পাশাপাশি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও এসেছিলেন সেখানে।

হাতির মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 10:09 PM
Share

মালবাজার: ধানক্ষেতের পাশ থেকে উদ্ধার হল হাতির মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায়। মাল ব্লকের তুড়িবাড়ি এলাকার লিম্বু বস্তির কাছে ধানক্ষেতে পড়েছিল হাতিটির দেহ। তা দেখতে পেয়েই সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর যায় বন দফতরে। তার পর বন দফতরের আধিকারিকরা সেখানে আসেন। এবং হাতির দেহ নিয়ে যান ময়নাতদন্তের জন্য। হাতির মৃত্যু কীভাবে হল তা জানতে তদন্ত শুরু করেছে বন দফতর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিকটবর্তী জঙ্গল থেকে একটি হাতির দল তুড়িবাড়ি এলাকায় ঢুকে পড়ে। ভোরের দিকে বাকি সব হাতি চলে গেলেও, একটি হাতিকে মৃত অবস্থায় ধানক্ষেতের পাশে দেখতে পান স্থানীয়রা। সেই গ্রামবাসীরাই খবর দেন বন দফতরে। বন দফতরের পাশাপাশি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও এসেছিলেন সেখানে।

কী করে হাতিটির মৃত্যু হল সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। বন দফতরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পরিবেশপ্রেমীদের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক হাতিটির। বন দফতরের তরফে জানানো হয়েছে, হাতির দলের উপর নজর রাখা হয়েছে। এবং এলাকাবাসীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?

যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!

'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?

বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা

কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের

এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?

চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন

মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!