AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elephant Attack: অব্যাহত হাতির দাপট, ঝাড়গ্রামে ভাঙছে একের পর বাড়ি, খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে দাঁতাল

Elephant Attack: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গেড়িয়া এলাকা। সেখানে সাত থেকে আটটি হাতির দল এলাকায় ঢুকে পড়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে।

Elephant Attack: অব্যাহত হাতির দাপট, ঝাড়গ্রামে ভাঙছে একের পর বাড়ি, খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে দাঁতাল
হাতির হামলায় ভাঙল ঘরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 12:49 PM
Share

ঝাড়গ্রাম: দাঁতালের দাপটে ভাঙছে একের পর এক বাড়ি। উৎপাত কিছুতেই যেন ঠেকানো যাচ্ছে না। খাবারের লোভে দাঁতাল আসছে। তারপর একের পর এক বাড়ি ভাঙচুর করে পালিয়ে যাচ্ছে। এ দিকে, হাতির হামলায় বাড়ি ঘর ভেঙে গেলেও এলাকাবাসী ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে দাবি করেছে।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গেড়িয়া এলাকা। সেখানে সাত থেকে আটটি হাতির দল এলাকায় ঢুকে পড়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভিতরে থাকা চাল-ডাল বের করে খেয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে।

শনিবার সকাল থেকে এই নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। তাঁরা সাঁকরাইল ব্লকের চামটিডাঙা এলাকায় পথ অবরোধ করে শুরু করেন। তাঁদের সকলের দাবি হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া উচিত। পাশাপাশি যা যা ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রায় রোজই এলাকায় হাতি উৎপাত করে। কখনও কারোর বাড়ি ভেঙে দিচ্ছে। কখনও বাড়ির ছাদ। নিত্যদিন এই ঝামেলা লেগেই চলেছে। অথচ আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না। আমরা চাই যা যা ক্ষতি হয়েছে তার যেন ক্ষতিপূরণ দেয় সরকার।”

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে