AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bivash Sardar Attack: ‘মমতার বড় ভক্ত হয়েছিস বলেই থান ইট মারল’, আক্রান্ত MLA, অভিযোগ বিরুদ্ধে

Baruipur: বিজেপির ছেলেরা এই সব করেছে। মাথাতেও ইটের বাড়ি মেরেছে। অশ্রাব্য গালিগালাজ করেছে।" এই ঘটনার পর সরব হয়েছেন অন্য আর এক বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলছেন, বিভাসের MRI করা হচ্ছে। তবে, এখনও অবধি বিজেপির তরফে কোনও বক্তব্য মেলেনি।

Bivash Sardar Attack: 'মমতার বড় ভক্ত হয়েছিস বলেই থান ইট মারল', আক্রান্ত MLA, অভিযোগ বিরুদ্ধে
আক্রান্ত MLA, অভিযোগ বিরুদ্ধে Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 10, 2026 | 10:16 PM
Share

বারুইপুর: বারুইপুর পূর্ব বিধানসভায় মমতা তৃণমূলের বিধায়ক বিভাস সর্দারের গাড়িতে হামলার অভিযোগ। গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধরেরও অভিযোগ। ঘটনায় জড়িয়ে বিজেপি কর্মীরা দাবি বিধায়কের।

শনিবার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার জয়নগর থানার ধোসা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন বিভাস। সেই সময় জয়নগর থানার মনসাতলা ও গোয়ালবাড়িয়া হাট এলাকায় দুই জায়গাতে তাঁর গাড়ির উপর হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা বলে দাবি। বিধায়কের অভিযোগ, তাকে মারধর করা হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। মাথায় মুখে আঘাত লেগেছে বলে খবর।

মনসাতলার কাছে আট-দশজন ছেলে মেয়ে আমার গাড়ি দাঁড় করায়। এরপর বলে এই নাম তুই। আমায় তুই-তুকারি করে বলেছে শ্মশানে পাঠিয়ে ছাড়বে। মারবে বলছে। এটাও বলছে, বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হয়েছিস? এরপরই ইট দিয়েই গাড়ি কাচে মারল। বিজেপির ছেলেরা এই সব করেছে। মাথাতেও ইটের বাড়ি মেরেছে। অশ্রাব্য গালিগালাজ করেছে।” এই ঘটনার পর সরব হয়েছেন অন্য আর এক বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলছেন, বিভাসের MRI করা হচ্ছে। তবে, এখনও অবধি বিজেপির তরফে কোনও বক্তব্য মেলেনি।

Follow Us