AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dalu on Narendra Modi: মোদীর প্রশংসায় কংগ্রেসের ডালুবাবু, তৃণমূলকে গুরুত্বই দিলেন না

Maldah: ডালু বলেন, "কাজের মানুষ, ভাল মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা প্রতীক ছিলেন। এখন ওনার সামনে লোকে চুরি করছে। তৃণমূলের অবস্থা খুব খারাপ। এখন ভোটাররা যদি ক্ষমা করে! এমনি মানুষের সঙ্গে কথা বললে তারা বলবে টাইম শেষ হয়ে এসেছে।"

Dalu on Narendra Modi: মোদীর প্রশংসায় কংগ্রেসের ডালুবাবু, তৃণমূলকে গুরুত্বই দিলেন না
মালদহ দক্ষিণের বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 8:13 PM
Share

মালদহ: কংগ্রেসের চারবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। তবে এবার আর তাঁকে প্রার্থী করেনি দল। বদলে তাঁর কেন্দ্র মালদহ দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন তাঁর ছেলে ইশা খান চৌধুরী। এদিকে টিকিট না পেয়ে বেসুরো বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা থেকে সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য ডালুর।

ডালু বলেন, “কাজের মানুষ, ভাল মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা প্রতীক ছিলেন। এখন ওনার সামনে লোকে চুরি করছে। তৃণমূলের অবস্থা খুব খারাপ। এখন ভোটাররা যদি ক্ষমা করে! এমনি মানুষের সঙ্গে কথা বললে তারা বলবে টাইম শেষ হয়ে এসেছে।”

একইসঙ্গে ডালু মনে করেন সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। তাঁর কথায়, “এই আইনে কী ক্ষতি সেটা তো বলতে হবে। মিথ্যা প্রচার করলে তো হবে না। বিজেপিতেও অনেক ভাল ভাল লোক আছেন। আমি মনে করি মোদী সাহেব ভাল। ওনাকে খারাপ দেখানো হচ্ছে, উনি খারাপ লোক নন।” মোদীকে খারাপ দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা হচ্ছে বলেও মনে করেন কংগ্রেসের এই বিদায়ী সাংসদ।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?