AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah dacoity: CID তদন্তের মধ্যেই মালদহে আবার ডাকাতি

Maldah dacoity: জানা গিয়েছে, স্কুল শিক্ষক উজির আলি ও তাঁর পরিবারের লোকেদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে, মারধর করে বেঁধে রেখে লুঠ করে ডাকাত দল। ঘরে রাখা টাকা গয়না,মূল্যবান জিনিসপত্র সবই লুটপাট করে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এর আগে মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

Maldah dacoity: CID তদন্তের মধ্যেই মালদহে আবার ডাকাতি
ডাকাতি মালদহেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 10:48 AM
Share

মালদহ: কয়েকদিন আগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল মালদহর চাঁচল থানার পুলিশ। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতে ফেরবড়সড় ডাকাতির ঘটনা মালদহে। এবার কালিয়াচকের শাহবাজপুরে এক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি চালায় দুষ্কৃতীরা। ঘরে একরকম তাণ্ড0ব চালায়।

জানা গিয়েছে, স্কুল শিক্ষক উজির আলি ও তাঁর পরিবারের লোকেদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে, মারধর করে বেঁধে রেখে লুঠ করে ডাকাত দল। ঘরে রাখা টাকা গয়না,মূল্যবান জিনিসপত্র সবই লুটপাট করে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এর আগে মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।

গত ২৫ ডিসেম্বর মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দূরত্বে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। যে সময় উৎসবের মেজাজে ব্যস্ত শহরের বাকি জনগণ সেই সময়কেই ডাকাতির জন্য কাজে লাগায় ডাকাত দল। মাথায় হেলমেট ও মাঙ্কি ক্যাপ পরে গহনার দোকানে প্রবেশ করে তারা। দোকানের কর্মীদের মারধর করে প্রচুর গহনা লুট করে নিয়ে যায়। বেরনোর সময় এক রাউন্ড শূন্যে গুলিও চালায়। এই ঘটনায় ঝাড়খন্ডের এক যুবককে গ্রেফতার করা হয়। তারপর তদন্তে নামে সিআইডি। একদিকে যখন সিআইডি আগের ডাকাতির তদন্তে নেমেছে তখন আবার জেলার আরও এক জায়গায় ডাকাতি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা