AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh on Abhishek Banerjee: হোমিও নাকি অ্যালোপ্যাথি? অভিষেককে কোন ‘ওষুধ’ দেওয়ার কথা বললেন মন্ত্রী অর্জুন

Abhishek Banerjee House Attack: তিনি আরও বলেন, "ও নিজেকে মি়ডিয়াতে রাখার জন্য এই সব করছে। রোজ রোজ চেষ্টা করছে। হয় ওকে অ্যাভোয়েড করা উচিত, নাহলে ওষুধ দেওয়া উচিত। রোজ রোজ আঙুল তুলে কথা বলবে, ধমকাবে-চমকাবে, কে ও হরিদাস পাল যে ওর চমকানি সহ্য করতে হবে?"

Arjun Singh on Abhishek Banerjee: হোমিও নাকি অ্যালোপ্যাথি? অভিষেককে কোন 'ওষুধ' দেওয়ার কথা বললেন মন্ত্রী অর্জুন
অভিষেককে কড়া আক্রমণ অর্জুনের।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 07, 2026 | 1:51 PM
Share

উত্তর ২৪ পরগণা: অভিষেকের জন্মদিনে চরম অশান্তি। পুলিশের সঙ্গেই তীব্র বচসায় জড়ান ডায়মন্ড হারবারের সাংসদ। এই ঘটনার পর এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি সাফ জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  (Abhishek Banerjee) ওষুধের দরকার।

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। শুক্রবার মধ্য রাতে যখন তৃণমূলের কর্মী-সমর্থকরা হাজির হয়েছিলেন অভিষেকের বাড়ির নীচে, তখন উল্টোদিক থেকে কিছুজন ‘চোর চোর’ স্লোগান দেন। এই নিয়েই তুমুল অশান্তি। রাত দুটো থেকে ভোর সাড়ে ছ’টা পর্যন্ত বাড়ির বাইরেই বসে থাকেন অভিষেক।

এই ঘটনার প্রতিক্রিয়া দিয়ে অর্জুন সিং বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ওষুধের দরকার আছে, সেটা দেওয়া হচ্ছে না। যদি ওই ওষুধ দিয়ে দেওয়া হয়, তাহলে সব চোখ রাঙানি বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে, আমাদের পার্টি কর্মীদের ওই ওষুধ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ও নিজেকে মি়ডিয়াতে রাখার জন্য এই সব করছে। রোজ রোজ চেষ্টা করছে। হয় ওকে অ্যাভোয়েড করা উচিত, নাহলে ওষুধ দেওয়া উচিত। রোজ রোজ আঙুল তুলে কথা বলবে, ধমকাবে-চমকাবে, কে ও হরিদাস পাল যে ওর চমকানি সহ্য করতে হবে? বাংলার কত মানুষের ক্ষতি করেছে। ৩৩১ জন বিজেপি কর্মীকে খুন করেছে। কিষাণজিকে খুন করেছে। সেই লোকটা চোখ রাঙাচ্ছে? সঠিক জবাব দেওয়ার সময় এসেছে।”

কোন ওষুধের কথা বলছেন, তা জানতে চাওয়া হলে, অর্জুন সিং বলেন, “ওষুধ অনেক রকম হয়। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। ওকে অ্যালোপ্যাথি দিতে হবে। হোমিওপ্যাথিতে হবে না।”

Follow Us