AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Farakka Rail Line: ২৪ ঘণ্টার মধ্যে ফরাক্কায় আরও বড় বিপর্যয়, আপাতত ট্রেন চলার কোনও আশাই নেই!

Train Line: ফরাক্কার রেললাইনে সমস্যা হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। একের পর এক ট্রেন বাতিল হয়েছে। শুক্রবারও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটিও।

Farakka Rail Line: ২৪ ঘণ্টার মধ্যে ফরাক্কায় আরও বড় বিপর্যয়, আপাতত ট্রেন চলার কোনও আশাই নেই!
বারবার নামছে ধসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 04, 2026 | 11:14 AM
Share

ফরাক্কা: নিউ ফরাক্কা রেল স্টেশন (Farakka Rail Station) থেকে কয়েক মিটার দূরে রেল লাইনের নীচের মাটি ধসে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মেরামতির কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই আবারও বিপর্যয়। ফের নামল ধস। ট্রেন লাইন থেকে ১৫ মিটার ধস নেমেছে। ফলে ওই লাইন মেরামত করতে আরও বেগ পেতে হচ্ছে রেলকর্মীদের। আপাতত ট্রেন চলাচল শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

নয়ানজুলির জল বেড়ে যাওয়ায় বারবার নামছে ধস

বিপর্যয়ের অংশের কাজ চলাকালীনই নতুন করে মাটি বসে গিয়েছে বলে সূত্রের খবর। নিউ ফরাক্কা স্টেশনের আপ লাইনের নীচে যে অংশে বৃহস্পতিবার ভোররাতে ভূমিধসের জেরে বিপর্যয় ঘটে, তার থেকে কিছুটা দূরে ফের নতুন করে ধস নেমেছে শুক্রবার সকালে। পাশে থাকা নয়ানজুলির জল বেড়ে যাওয়ায় রেল লাইনের মাটি নরম হতে শুরু করেছে। ফলে জায়গায় জায়গায় নামছে ধস।

নতুন করে প্রায় ১৫ মিটার গভীর এই ধস নেমেছে। বসে গিয়েছে রেল লাইন। বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটি। কাজ চলাকালীন এই ধস নামায় পরিস্থিত যে আরও খারাপ হচ্ছে, তা ইতিমধ্যে মেনে নিয়েছেন রেলের কর্তারা। ফলে, শুক্রবার সন্ধ্যার দিকে যেটুকু ট্রেন চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, তাও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে চলেছে রেল। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সংযোগ বড়সড় বিপর্যয়ের মুখে।

বৃষ্টির আশঙ্কা নতুন করে বাড়াচ্ছে বিপদ

আরও বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদে। শুক্রবার ও শনিবাপ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদে। বৃষ্টিতে ধস সামাল দেওয়াই এখন চ্যালেঞ্জ রেলের। বীরভূমেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জেরে সক্রিয় বর্ষা। আবার বৃষ্টি নামলে কাজের গতি মন্থর হয়ে যাবে।

উত্তরবঙ্গের সব ট্রেন বাতিল

12345 Howrah – Guwahati Saraighat Express

13147 Sealdah – Bamanhat Uttarbanga Express

13149 Sealdah – Alipurduar Kanchankanya Express

13163 Sealdah – Saharsa Hate Bazare Express

13153 Sealdah – Malda Town Gour Express

12343 Sealdah – New Alipurduar Darjeeling Mail

13189 Sealdah – Balurghat Express

12377 Sealdah – New Alipurduar Padatik Express

13115 Sealdah – Jalpaiguri Road Humsafar Express

13145 Kolkata – Radhikapur Express

13159 Kolkata – Jogbani Express

15961 Howrah – Dibrugarh Kamrup Express

27575 Howrah – Kamakhya Vande Bharat Sleeper Express

13033 Howrah -Katihar Express

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা