AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS Exam: আচমকাই বমি করতে শুরু করল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে নিয়ে যেতেই জানা গেল, তার…

HS Exam: পর্যবেক্ষক হাসিনুর রহমান বলেন,"পরীক্ষা চলছিল। নুরেফা খাতুন নামে এক পরীক্ষার্থী উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। সেই পরীক্ষা শুরুর দশ মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"

HS Exam: আচমকাই বমি করতে শুরু করল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে নিয়ে যেতেই জানা গেল, তার...
নুরেফা খাতুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 3:53 PM
Share

মুর্শিদাবাদ: চলছে উচ্চ-মাধ্যমিক। সেই মতো পরীক্ষাকেন্দ্রেও গিয়েছিল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী। তবে পরীক্ষার প্রশ্ন পত্র আসতে-আসতে না আসতেই আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। তীব্র পেটে ব্যথা, সঙ্গে বমি। আর কোনও ‘রিস্ক’ নেয়নি কেউ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। আর সেখানে নিয়ে যেতেই জানা গেল মেয়েটির শরীর ডিহাইড্রেট হয়ে গিয়েছিল। সেই কারণেই এত শরীর খারাপ।

জানা গিয়েছে, এ দিন পরীক্ষা দেওয়ার শুরুতেই হঠাৎই অসুস্থতা বোধ করেন এক পরীক্ষার্থী। সঙ্গে সঙ্গে ওই পরিক্ষার্থীকে উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর বেডে বসেই পরিক্ষা দেয় পরীক্ষার্থী। স্কুল সূত্রে খবর, ওই পরীক্ষার্থীর নাম নূরেফা খাতুন। সে মহিষমারা ঘোড়ামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রী। তার সিট পড়েছিলো খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হাসপাতালের বেডে বসেই ইংরেজির বাকি পরীক্ষা দিলেন নুরেফা।

পর্যবেক্ষক হাসিনুর রহমান বলেন,”পরীক্ষা চলছিল। নুরেফা খাতুন নামে এক পরীক্ষার্থী উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। সেই পরীক্ষা শুরুর দশ মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন। আস্তে আস্তে ও সুস্থ হয়ে উঠেছে।”

Follow Us