AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘আমাকে দল থেকে বের করে দেওয়া হোক, তারপর…’, ফের মুখ খুললেন হুমায়ুন

Humayun Kabir: মাস কয়েক আগে নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। মূলত জেলা নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হুমায়ুন। তাঁর বক্তব্য ছিল, মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও মানছে না।

Humayun Kabir: 'আমাকে দল থেকে বের করে দেওয়া হোক, তারপর...', ফের মুখ খুললেন হুমায়ুন
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 23, 2025 | 6:08 PM
Share

মুর্শিদাবাদ: ‘আমাকে দল থেকে বের করে দেওয়া হোক। আমি বেরিয়ে যেতে চাইছি। তারপর আমি বোঝাবো এই জেলার রাজনীতি কাকে বলে।’ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তৃণমল বিধায়ক হুমায়ুন কবীর। দল ছাড়ার কথা আগেও শোনা গিয়েছে তাঁর মুখে। আর এবার কার্যত হুঁশিয়ারির সুর। মুর্শিদাবাদ জেলায় যারা বিভিন্ন রাজনৈতিক পদে আছে, তারা আগে কোথায় ছিল, কীভাবে পদে এসেছে, সেই সব উল্লেখ করে তাদের ছবি দেওয়ালে টাঙানো হবে বলে দাবি করেছেন হুমায়ুন। জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে শাখা সংগঠনের সভাপতিদের নাম ধরে ধরে এদিন আক্রমণ করেন ভরতপুরের বিধায়ক।

এদিন হুমায়ুন কবির বলেন, “পুলিশের জুলুমের জন্য বালির গাড়িতে বেশি টাকা খরচ করে সাধারণ মানুষকে কিনতে হয়। পুলিশ তোলাবাজি-জুলুমবাজি করে। পুলিশের কর্মীরা তাদের ক্যান্টিনে জিনিসপত্র কিনে বাইরে বিক্রি করে, কিন্তু আর্মি ক্যান্টিনে এইরকম কাজ হয় না।” বিধায়কের দাবি, ২০২৩ সাল থেকে তাঁর বিধানসভা এলাকার দুই ব্লক সভাপতিকে সরানোর জন্য চিঠি এসেছে, কিন্তু এখনও তারা সরেনি। এখনও তার কোনও কাজ হয়নি বলেই অভিযোগ।

ভরতপুরের তৃণমূল বিধায়কের আরও অভিযোগ, ভরতপুরের উন্নয়নে এক টাকাও খরচ করেনি তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।

মাস কয়েক আগে নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। মূলত জেলা নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হুমায়ুন। তাঁর বক্তব্য ছিল, মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও মানছে না। ৫০-৫২টা আসন নিয়ে দল গঠন করার কথাও বলেছিলেন।

পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে যান হুমায়ুন। তাঁর স ঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষেই স্পষ্ট হয়ে যায়, দলেই থাকছেন হুমায়ুন। বৈঠক শেষে হাসিমুখে বেরিয়ে তৃণমূল বিধায়ক বলেছিলেন,”বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়!”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?