AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ, রাস্তায় নামলেন ইমামরা

Murshidabad: ডোমকল বিধানসভার তৃণমূলপ্রার্থী পদে মেদিনীপুরের ডেবরার বিধায়কের নাম ঘোষণা হতেই সাংবাদিক বৈঠক করে বহিরাগত তকমা দিয়েছিলেন ইমামরা। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে ভোট না দেওয়ার কথা বলেন ইমাম সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি মোজাফফর খান।

প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ, রাস্তায় নামলেন ইমামরা
পথে ইমামরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 6:08 PM
Share

ডোমকল: ভোটের মুখে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ফের সরব হল ইমাম সংগঠন। আলেম উলামাদের বিভিন্ন ভাষায় আক্রমণ করার প্রতিবাদে ডোমকলের তৃণমূলপ্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তাঁরা। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা এলাকায় ইমামদের বেশ কয়েকজন প্রতিনিধি জোটবদ্ধ হয়ে প্রতিবাদ জানান।

ডোমকল বিধানসভার তৃণমূলপ্রার্থী পদে মেদিনীপুরের ডেবরার বিধায়কের নাম ঘোষণা হতেই সাংবাদিক বৈঠক করে বহিরাগত তকমা দিয়েছিলেন ইমামরা। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে ভোট না দেওয়ার কথা বলেন ইমাম সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি মোজাফফর খান। তারপরই বিভিন্ন রকম ভাষায় ইমামদের আক্রমণ করার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস হুমায়ূন কবীরের বিরুদ্ধে।

তারপরেই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্ষোভ দেখায় ইমাম সংগঠন। মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও হুমায়ুনকে একটি ভোটও নয় বলে দাবি করেন ইমাম সংগঠনের সভাপতি।

Follow Us
বাসন্তীতে ভরা বাজারে পুলিশকে মাটিতে ফেলে 'বাঁশপেটা'
বাসন্তীতে ভরা বাজারে পুলিশকে মাটিতে ফেলে 'বাঁশপেটা'
রামনবমী ঘিরে উত্তেজনা, রাস্তায় বসে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের
রামনবমী ঘিরে উত্তেজনা, রাস্তায় বসে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের
পর্যবেক্ষকদের 'EXPOSE' করল তৃণমূল
পর্যবেক্ষকদের 'EXPOSE' করল তৃণমূল
মেলেনি অনুমতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রাম পুজো ABVP
মেলেনি অনুমতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রাম পুজো ABVP
'পরিযায়ী হয়ে এসে নির্বাচন জেতা যায় না', শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের
'পরিযায়ী হয়ে এসে নির্বাচন জেতা যায় না', শুভেন্দুকে কটাক্ষ ফিরহাদের
কখনও রানাঘাট, কখনও সোনারপুরের আকাশে, দেড় ঘণ্টা চক্কর কাটল মমতার
কখনও রানাঘাট, কখনও সোনারপুরের আকাশে, দেড় ঘণ্টা চক্কর কাটল মমতার
শুভেন্দু কীভাবে ১৭৭ আসনের কথা বলতে পারেন আগে থেকে? প্রশ্ন ব্রাত্যর
শুভেন্দু কীভাবে ১৭৭ আসনের কথা বলতে পারেন আগে থেকে? প্রশ্ন ব্রাত্যর
বাসন্তীতে BJP-র প্রচারে বাঁশ-লাঠি নিয়ে হামলা, কাঠগড়ায় TMC
বাসন্তীতে BJP-র প্রচারে বাঁশ-লাঠি নিয়ে হামলা, কাঠগড়ায় TMC
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম-নবমীর পুজো, AVBP-র বিরুদ্ধে স্লোগান বামেদের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম-নবমীর পুজো, AVBP-র বিরুদ্ধে স্লোগান বামেদের
মধ্যরাতে পাটুলিতে চলল গুলি, বাড়ির ছাদে উঠে হামলা দুষ্কৃতীদের
মধ্যরাতে পাটুলিতে চলল গুলি, বাড়ির ছাদে উঠে হামলা দুষ্কৃতীদের