AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: মধ্যরাতে সারাই জাফরাবাদে মৃত বাবা-ছেলের বাড়ির দরজা, ঝুলছে ভাঙা তালা, ঢুকল কারা?

Murshidabad: স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে মৃত সেই বাবা-ছেলের 'ফাঁকা' বাড়িতে তালা ভেঙে ঢুকেছিল ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ। এমনকি, কেউ যাতে টের না পায়, তাই আশেপাশের বাড়িগুলির মূল দরজায় বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল তারা।

Murshidabad: মধ্যরাতে সারাই জাফরাবাদে মৃত বাবা-ছেলের বাড়ির দরজা, ঝুলছে ভাঙা তালা, ঢুকল কারা?
ভাঙা তালা রেখে গেল প্রশ্নImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: May 05, 2025 | 10:55 AM
Share

মুর্শিদাবাদ: সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি মুর্শিদাবাদের এই এলাকাগুলি গত তিন সপ্তাহ আগে পরিণত হয়েছিল অগ্নিগর্ভে। অগ্নুৎপাত কতটা ক্ষতি করেছে, তা দেখতে এসেছিলেন রাজ্যপাল। এসেছিলেন বিরোধী নেতা। এবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাোপাধ্যায়।

সোমবার মুর্শিদাবাদ পৌঁছে মঙ্গলবার অশান্তি কবলিত এলাকাগুলি পরিদর্শনে যাবেন তিনি। কিন্তু মমতার ‘পা’ ফেলার আগেই ফের একবার উত্তেজনা জাফরাবাদে। মুর্শিদাবাদের অশান্তির কেন্দ্রস্থল ছিল এই এলাকাও। বাবা-ছেলে খুনের ঘটনায় চড়েছিল পারদ। সোমবার সেই জাফরাবাদেই পুলিশকে ঘিরে ধরে চলল বিক্ষোভ।

স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে মৃত সেই বাবা-ছেলের ‘ফাঁকা’ বাড়িতে তালা ভেঙে ঢুকেছিল ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ। এমনকি, কেউ যাতে টের না পায়, তাই আশেপাশের বাড়িগুলির মূল দরজায় বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল তারা। এছাড়াও, বন্ধ করে দেওয়া হয়েছিল ইলেকট্রিক পরিষেবা ও মৃত বাবা-ছেলের বাড়ির সামনে নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাটি।

কিন্তু কেন এত তোড়জোর?

স্থানীয়দের দাবি, পরিস্থিতি স্বাভাবিক দেখাতেই রাতের অন্ধকারে তৎপর হয়েছে পুলিশ। মৃত বাবা-ছেলের বাড়িতে ঢুকে অশান্তির সময় ভেঙে পড়া দরজা সারাই করে দিয়ে গিয়েছে তারা। যার জেরে সকাল থেকে আবার পুলিশের বিরুদ্ধে আসরে নেমেছে এলাকাবাসী। এক স্থানীয়র অভিযোগ, ‘ওরা দিনের বেলাতেই তো করতে পারত, রাতের অন্ধকারে কেন এসব করছে?’

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা