AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drugs Recovery: সাদামাটা একটা সাউন্ড বক্স নিয়ে যাচ্ছিল যুবক, তাতেই হাতকড়ি পরাল পুলিশ! কী এমন ছিল ওতে?

Crime News: গোপন সূত্রে ফারাক্কা থানার পুলিশের কাছে খবর আসে যে নিউ ফারাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে তল্লাশি চালায় এবং সন্দেহভাজন ওই যুবককে আটক করে।

Drugs Recovery: সাদামাটা একটা সাউন্ড বক্স নিয়ে যাচ্ছিল যুবক, তাতেই হাতকড়ি পরাল পুলিশ! কী এমন ছিল ওতে?
ধৃত যুবক।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 07, 2026 | 4:51 PM
Share

মুর্শিদাবাদ: মাদক পাচারের অভিনব সব পদ্ধতি খুঁজে বের করছে পাচারকারীরা। এবার সাউন্ড বক্সের ভিতরে লুকিয়ে হেরোইন পাচার করার চেষ্টা। তবে  হাতেনাতে ধরে ফেলল পুলিশ। বৃস্পতিবার এক যুবককে হাতেনাতে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। ধৃতের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ইমরান মমিন (২০)। তাঁর বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার অধীনে শেরশাহী এলাকায়।

গোপন সূত্রে ফারাক্কা থানার পুলিশের কাছে খবর আসে যে নিউ ফারাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে তল্লাশি চালায় এবং সন্দেহভাজন ওই যুবককে আটক করে। এরপর তার সঙ্গে থাকা একটি সাউন্ড বক্স তল্লাশি করতেই বেরিয়ে আসে আসল ‘জিনিস’।

সাউন্ড বক্সের ভিতরে কায়দা করে লুকিয়ে রাখা প্রায় ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

আজ, শুক্রবার ধৃত যুবককে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ফারাক্কা থানার পুলিশ বহরমপুর আদালতে পাঠায়। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর নেপথ্যে কোন বড় চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?