AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাচ্চার জন্য দলে সময় দিতে পারছি না’, কংগ্রেস ছাড়লেন দু’বারের জেতা বিধায়ক

একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) প্রার্থী করেনি দল।  কংগ্রেস ছাড়ার কথা জানালেন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার বিধায়িকা প্রতিমা রজক (Protima Rajak)।

'বাচ্চার জন্য দলে সময় দিতে পারছি না', কংগ্রেস ছাড়লেন দু'বারের জেতা বিধায়ক
প্রতিমা রজক
| Updated on: Mar 15, 2021 | 10:56 AM
Share

মুর্শিদাবাদ: একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) প্রার্থী করেনি দল।  কংগ্রেস ছাড়ার কথা জানালেন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার বিধায়িকা প্রতিমা রজক (Protima Rajak)। রবিবারই কংগ্রেসের (Prades Congress) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। বড়ঞায় প্রতিমার বদলে টিকিট পান অধীর চৌধুরী (Adhir Chowdhury) ঘনিষ্ঠ শিলাদিত্য হালদার। তারপরই দল ছাড়ার কথা ঘোষণা করেন  প্রতিমা। যদিও প্রতিমার দাবি, গত ১২ তারিখেই তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন।

২০১১ সালের আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন প্রতিমা রজক। তারপর ২০১১ সালে বিধানসভা নির্বাচনে বড়ঞা কেন্দ্রে টিকিট পান। জয়ীও হন তিনি। ২০১৬ সালেও নির্বাচনের ফলাফল যায় তাঁর পক্ষেই। পরপর দু’বার কংগ্রেসের টিকিটে জেতা প্রার্থী তিনি। কিন্তু এবার তাঁকে টিকিট দেওয়া হয়নি। তাঁর বদলে টিকিট পেয়েছেন শিলাদিত্য হালদার। যিনি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তৃণমূলের দখলে আসার আগে তিনিও জেলা পরিষদের সভাধিপতি ছিলেন।

দল ছাড়ার পর প্রতিমা বলেন. “ব্যক্তিগত কারণে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি। ২০১৬ সালে যখন দাঁড়িয়েছিলাম, তখনই বলেছিলাম, আমি আর দাঁড়াব না। আমার একটা ছোট বাচ্চা আছে। বাচ্চার জন্য দলের কাজে সময় দিতে পারছি না। এটা তো ঠিক হচ্ছে না, তাই দলটা ছাড়লাম।”

আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসেও অপ্রকাশিত ইস্তেহার, মাস্টারস্ট্রোক দিতেই ‘ধীরে চলো’ পথে মমতা

উল্লেখ্য, বামেদের সঙ্গে জোটে মোট ৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানাল কংগ্রেস। আগেই তারা ৮২টি আসনের তালিকা ঘোষণা করেছিল। প্রদেশ কংগ্রেসের তরফে রবিবার আরও ৯টি আসনের কথা জানানো হয়েছে।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?