AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নন্দীগ্রাম দিবসেও অপ্রকাশিত ইস্তেহার, মাস্টারস্ট্রোক দিতেই ‘ধীরে চলো’ পথে মমতা

ত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারে থাকতে পারে একগুচ্ছ নতুন চমক। থাকতে পারে বিনা পয়সায় রেশনের ঘোষণা।

নন্দীগ্রাম দিবসেও অপ্রকাশিত ইস্তেহার, মাস্টারস্ট্রোক দিতেই 'ধীরে চলো' পথে মমতা
ছবি- পিটিআই
| Updated on: Mar 14, 2021 | 10:30 PM
Share

কলকাতা: এখনও খসড়া চূড়ান্ত না হওয়ায় ইস্তেহার প্রকাশ করতে পারল না তৃণমূল (TMC)। আগামী সপ্তাহে তা জনসমক্ষে আসতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত। দল সূত্রে খবর, ইস্তেহার হবে জনমুখী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছু বিষয় ইস্তেহারে যোগ করতে চান। তাই দেরি হচ্ছে বলেই জানা গিয়েছে। তৃণমূলের ইস্তেহার প্রকাশ হওয়ার কথা ছিল ১১ মার্চ। কিন্তু আগের দিন নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর চিকিৎসা হওয়ার পর দলীয় সূত্রে জানা গিয়েছিল, ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে প্রকাশিত হতে পারে তৃণমূলের ইস্তেহার। কিন্তু ১৪ মার্চ হুইলচেয়ারে গান্ধীমূর্তি থেকে হাজরা পর্যন্ত সুপ্রিমো মিছিল করলেও প্রকাশ হয়নি ইস্তেহার। বিশেষজ্ঞরা বলছেন, ইস্তেহার নিয়ে অনেক বেশি সতর্ক ঘাসফুল শিবির। তাই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিষয় সংযুক্ত করতে চান।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারে থাকতে পারে একগুচ্ছ নতুন চমক। থাকতে পারে বিনা পয়সায় রেশনের ঘোষণা। বিদ্য়ুতের বিলে ছাড় ও পরিকাঠামো উন্নয়নের ঘোষণা থাকতে পারে ঘাসফুলের ইস্তেহারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট থাকলেও স্বয়ং সুপ্রিমো জানিয়েছেন, তিনি ভোটের আগে মানুষের সঙ্গে থাকতে চান। তাই প্লাস্টার করা পায়ে হুইলচেয়ারে বসেই পৌঁছে যাবেন একের পর এক জেলায়। সেই মতো পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মমতা। জেলা সফর সেরে আগামী বুধবার কলকাতায় ফিরবেন তিনি। একাধিক মহলে জল্পনা, সে দিনই প্রকাশ হতে পারে তৃণমূলের ইস্তেহার। প্রসঙ্গত, এখনও সংযুক্ত মোর্চা বা বিজেপি কেউই তাদের ইস্তেহার প্রকাশ করেনি।

আরও পড়ুন: টিকিট মেলেনি, ক্ষোভে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত শোভন-বৈশাখীর

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত