AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cow smuggling: ৮টি গরু বোঝাই ট্রাক আটক পুলিশের, কত টাকায় গরু বিক্রি হয় বলেই দিলেন চালক

Cow Smuggling: জানা গিয়েছে, ট্রাকে করে বেআইনিভাবে গরু নিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎই তা নজরে পড়ে পুলিশের। আটক করা হয় গরু সমেত গাড়ি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বহরমপুর থানা উত্তর পাড়া মোড় সংলগ্ন এলাকায়।

Cow smuggling: ৮টি গরু বোঝাই ট্রাক আটক পুলিশের, কত টাকায় গরু বিক্রি হয় বলেই দিলেন চালক
উদ্ধার হওয়া গরু Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 22, 2025 | 9:47 PM
Share

বহরমপুর: গরুপাচার মামলার তদন্ত চলছে। কেন্দ্রীয় এজেন্সি সেই তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও কি পাচার কমছে? ফের মুর্শিদাবাদে গরু বোঝাই ট্রাক ধরল পুলিশ। জানা গিয়েছে, ট্রাকে করে বেআইনিভাবে গরু নিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎই তা নজরে পড়ে পুলিশের। আটক করা হয় গরু সমেত গাড়ি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ বহরমপুর থানা উত্তর পাড়া মোড় সংলগ্ন এলাকায়। যদিও, চালকের দাবি হাটে গরুগুলি বিক্রি করবেন বলেই নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থেকে গরুগুলি বেলডাঙার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। সেই সময় উত্তরপাড়া মোড়ে আটক করে বহরমপুর থানার পুলিশ। এরপর কোনও বৈধ কাগজপত্র না দেখাতে পারায় সেইসব গরুগুলি আটক করা হয়। এই ঘটনায় দশজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ৭০ টি গরু খোয়ারে রাখা হয়েছে।

এ দিকে, গ্রেফতার হওয়া গাড়ির চালক বিস্ফোরক অভিযোগ করে বলেন, “কোথাও পাঁচশো কোথাও বা ছ’শো টাকা দিয়েছি।” তিনি এও বলেন, “চালক ইকবাল বলেন, “আমরা গরু বেচা-কেনা করি। সাঁইথিয়া থেকে বেলডাঙা নিয়ে যাচ্ছিলাম। আটটা গরুর গাড়ি আটক হয়েছে।” ইকবাল বলেন, “বড় গরু পঁচিশ হাজার টাকা করে বিক্রি হয়।”

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!