AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Live Updates: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা ডেরেকের, সড়কপথে বালুরঘাট মুখ্যমন্ত্রী

| Edited By: | Updated on: Sep 03, 2026 | 12:03 AM
Share

Live Updates: আলিপুরদুয়ারে খাবারের সন্ধানে বেরিয়ে সেচের জলের ট্যাঙ্কে পড়ল শাবক-সহ মা হাতি। আসানসোল ও রানিগঞ্জ শিল্পাঞ্চলে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। ঝাড়গ্রামে মাটির নীচে থেকে বেরিয়ে আসতে পারে মহা মূল্যবান খনিজ। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

West Bengal NEWS Live Updates: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা ডেরেকের, সড়কপথে বালুরঘাট মুখ্যমন্ত্রী
প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়Image Credit: TV9 Bangla

কলকাতা: ক্যামাক স্ট্রিট-কাণ্ডে চাপানউতোর বাড়ছে। পুলিশের দ্বিতীয় তলব পেয়ে শেক্সপিয়র সরণি থানায় বুধবার হাজিরা দিলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। এদিকে, বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক এলাকা। মাইথন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। আজ বালুরঘাটে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।  

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Sep 2026 10:03 PM (IST)

    বিরিয়ানিতে ইন্ডাস্ট্রিয়াল রং!

    • বাঙালির প্রিয় বিরিয়ানিতেও ভেজাল। দেখা গেল, মানুষের খাবার জন্য নয়, এমন রঙ মেশানো হচ্ছে জনপ্রিয় খাবার বিরিয়ানিতে। হুগলির রিষড়ায় খাদ্য সুরক্ষা দফতর অভিযান অভিযান চালাতেই এই ছবি ধরা পড়ল।
    • রিষড়ায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে আজ অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখানে আধিকারিকরা দেখেন, মানুষের খাওয়ার উপযুক্ত নয়, এমন রঙ মেশানো হচ্ছে বিরিয়ানিতে।
    • হলুদ রঙের বিরিয়ানি দেখে চমকে ওঠেন আধিকারিকরা। সঙ্গে সঙ্গে  দোকানদারকে ওই রঙ মেশানে বিরিয়ানি ফেলে দিতে বলেন।
  • 02 Sep 2026 10:01 PM (IST)

    জল ছাড়ছে ডিভিসি

    • মাইথন ও পাঞ্চেত জলাধারে ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাওয়ায় বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। আবহাওয়া দফতরের পূর্বাভাস ও তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়ার বিষয়ে নজর রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে তারা।
    • আজ, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
    • মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫-এর ​প্রকাশিত সরকারি বার্তা অনুযায়ী, মাইথন জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৬৫ হাজার কিউসেক অর্থাৎ মোট ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এই মোট জলের মধ্যে প্রতিদিন ১৫০০ একর ফুট জল পুরসভা ও শিল্পাঞ্চলের নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।
  • 02 Sep 2026 09:34 PM (IST)

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, শোকে আত্মঘাতী বন্ধুও

    • বোলপুরের কাশিমবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। এরপরই ঘর থেকে উদ্ধার হল তাঁর বন্ধুরও মৃতদেহ। একইদিনে দুই বন্ধুর মৃত্য়ুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ গোটা এলাকায়।
    • টানা বৃষ্টিতে জলমগ্ন বোলপুরের কাশিমবাজার এলাকা। ক্যানেলের জল উপচে পড়ে দু’দিকের এলাকা জলে পরিপূর্ণ হয়ে যায়। সেই জলে ভেসে আসছিল একটি জলের ট্যাঙ্ক। সেটি উদ্ধারের চেষ্টা করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। তাঁর নাম সুব্রত পাল।
    • তাঁর মৃত্যুর ঘটনা দেখে, পরে  তাঁর এক বন্ধুও আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন: চোখের সামনে ১১ হাজার ভোল্টে ঝলসে গেল যুবক! কিছুক্ষণের মধ্যেই রহস্যমৃত্যু বন্ধুরও

  • 02 Sep 2026 09:32 PM (IST)

    অভিযান চালাতেই ধরা পড়ল খাবারে ভেজাল

    • লোকজন খাবার কিনছেন দাম দিয়ে। দোকানদারদের কথায় বিশ্বাস করে সেই খাবার খেয়েও নিচ্ছেন, কিন্তু ভিতরে কী থাকছে জানেন? নামী-দামি রেস্তোরাঁ থেকে শুরু করে মিষ্টির দোকান। যেখানেই অভিযান চালানো হচ্ছে, সেখানেই ভয়ঙ্কর ছবি উঠে আসছে।
    • কোথাও ফ্রিজ থেকে পাওয়া যাচ্ছে পচা মাংস, কোথাও আবার রাখা কেজি কেজি মেয়াদ উত্তীর্ণ পনির।
    • বর্ধমানের নামী মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান চালাতেই উদ্ধার হল কেজি কেজি মেয়াদ উত্তীর্ণ পনির।
    • বি বি ঘোষ রোডের একটি নামী মিষ্টির দোকান থেকে মিষ্টিতে ব্যবহৃত রং, মশলা, ঘি এবং বিভিন্ন মিষ্টির নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। শুধু মেয়াদ উত্তীর্ণ পনির নয়, পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কসও বাজেয়াপ্ত করা হয়।
  • 02 Sep 2026 03:16 PM (IST)

    বুলডোজারে কাফ সিরাপ গুঁড়িয়ে দিল বুলডোজার

    • নেশামুক্ত ভারত গড়ার ডাক। বুলডোজারে কাফ সিরাপ গুঁড়িয়ে দিল বুলডোজার।
    • ২ লক্ষ বোতল কাফ সিরাপ গুঁড়িয়ে দিয়ে বার্তা দেওয়া হল বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • এটা প্রতীকী কর্মসূচি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • 02 Sep 2026 01:40 PM (IST)

    JU: একদল লিখবে, আরেকদল মুছবে, আবারও আরেক দল লিখবে!

    একদল লিখবে, আরেকদল মুছবে, আবারও আরেক দল লিখবে! যাদবপুরে এখন এটাই চলছে। JU-এর দেওয়ালে ফের রঙের পোঁচ। এবার চুনকাম পড়ল কার্ল মাক্সের পোস্টে। সাদা চুনকামের ওপরে কার্ল মাক্সের স্লোগান লেখা হয়েছিল। বুধবার সকালে দেখা গেল, সেগুলো ফের চুনকাম করে মুখে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, মঙ্গলবার রাতেই দেওয়াল মোছা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অবশ্য বলা হয়েছে, তাঁরা স্লোগান মোছেননি।

    বিস্তারিত পড়ুন: লিখবে-মুছবে-ফের লিখবে! যাদবপুরে এবার চুনকাম পড়ল কার্ল মাক্সের স্লোগানে

  • 02 Sep 2026 01:07 PM (IST)

    Lahek Ali: অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি

    • দেড় মাসের বেশি জেলবন্দি তিনি। অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি।
    • বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।
    • বারুইপুরকাণ্ডে ধৃত লাহেকের মা গুরুতর অসুস্থ অবস্থান হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করার আবেদন জানান আইনজীবীরা।
    • অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও একাধিক শর্ত দিয়েছেন বিচারপতি।

    বিস্তারিত পড়ুন: মা হাসপাতালে ভর্তি, বারুইপুরের সেই লাহেক আলিকে ‘মুক্তি’ দিল হাইকোর্ট

  • 02 Sep 2026 12:22 PM (IST)

    Jhargram: ঝাড়গ্রামে মাটির নীচে মিলতে পারে মহা মূল্যবান খনিজ, বাড়ছে আশা

    • আশার আলো দেখছে ঝাড়গ্রাম, মাটির নীচে থেকে বেরিয়ে আসতে পারে মহা মূল্যবান খনিজ।
    • অশোকনগরে তেলসম্পদের সন্ধানের পর এবার পশ্চিমবঙ্গের খনিজ মানচিত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত ঝাড়গ্রামে।
    • জেলার বিস্তীর্ণ এলাকায় ম্যাঙ্গানিজের সম্ভাব্য মজুতের সন্ধানে শুরু হতে চলেছে যৌথ অনুসন্ধান সমীক্ষা।
    • সরকারি উদ্যোগে সিমুলপাল, বেগুনডিহা সহ আশপাশের ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলাকাগুলিকে সমীক্ষার আওতায় আনা হয়েছে।
    • এই অঞ্চলে ঠিক কতটা ম্যাঙ্গানিজের মজুত রয়েছে এবং তা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উত্তোলনের উপযোগী কি না, তা খতিয়ে দেখবে সরকার।

    বিস্তারিত পড়ুন: ‘গুপ্তধনে’র খোঁজ! বিত্তশালী হওয়ার পথে ঝাড়গ্রাম 

  • 02 Sep 2026 10:55 AM (IST)

    Weather Update: কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ডিভিসি জল ছাড়ায় বাড়ছে আশঙ্কা

    • নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কেবল আলিপুরেই ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
    • আজও বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। নিম্নচাপের জেরে বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
    • বুধবার পশ্চিমের তিন জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

    বিস্তারিত পড়ুন: রোদের দেখা মিলল! তবুও প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে, সতর্কতা আবহাওয়াবিদদের? 

  • 02 Sep 2026 10:48 AM (IST)

    Suvendu Adhikari: আজ বালুরঘাটের একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    • আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
    • প্রথমে ঠিক ছিল হেলিকপ্টারে বালুরঘাটে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
    • কিন্তু, খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারে বালুরঘাট যাচ্ছেন না তিনি।
    • বিহারের পূর্ণিয়া থেকে গাড়িতে বালুরঘাটে পৌঁছবেন তিনি।
    • কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন মুখ্যমন্ত্রী। তারপর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন।
  • 02 Sep 2026 10:41 AM (IST)

    Derek O’Brien: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা ডেরেকের

    • প্রথম তলব এড়িয়েছিলেন। অবশেষে ক্যামাক স্ট্রিট কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
    • বুধবার তলব করা হয়েছিল তাঁকে। এদিন নির্দিষ্ট সময়ের আগেই থানায় পৌঁছে যান ডেরেক।
    • ক্যামাক স্ট্রিট কাণ্ডে গতকাল থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয়।
    • এদিন শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে পারেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ও।

Published On - Sep 02,2026 10:35 AM

Follow Us