AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Protest: ‘পুলিশকে ওরা মানছে না…’, সামসেরগঞ্জে ছেড়ে মালদহের বৈষ্ণবনগরে নদী পেরিয়ে পাড়ি শতাধিক পরিবারের

Waqf Protest: আবার আতঙ্কে সামসেরগঞ্জে যেতেই চাইছেন না মাঝিরা।  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজির মাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন। তাতেও ধরা পড়েছে সেই ছবি। নিরাপত্তা কোথায়? প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বাসিন্দারাও।

Waqf Protest: 'পুলিশকে ওরা মানছে না...', সামসেরগঞ্জে ছেড়ে মালদহের বৈষ্ণবনগরে নদী পেরিয়ে পাড়ি শতাধিক পরিবারের
সামসেরগঞ্জে নদী পাড়ে ভিড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 1:03 PM
Share

মুর্শিদাবাদ: দু’দিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি, ধূলিয়ান। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে সাজানো বাড়ি, দোকান, তছনছ হয়েছে ঘর- এক রাশ আতঙ্কে ঘর ছেড়ে মালদহের বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন পার্লারপুর হাইস্কুলে। এখনও সামসেরগঞ্জে গঙ্গার ধারে মালদহে যাওয়ার অপেক্ষায় বহু পরিবার। এদিকে, আবার আতঙ্কে সামসেরগঞ্জে যেতেই চাইছেন না মাঝিরা।  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজির মাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন। তাতেও ধরা পড়েছে সেই ছবি। নিরাপত্তা কোথায়? প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বাসিন্দারাও।

আতঙ্কিত এক বাসিন্দা বলছেন, “পুলিশ প্রশাসন সবই আছে গ্রামে। কিন্তু ওরা তো কিছুই করে উঠতে পারছে না। ওদের মানছে না। পুলিশ প্রশাসন আসছে, মাঝেমধ্যে পালিয়ে যাচ্ছে।”

এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন, “আমাদের কিচ্ছু নাই। রাতারাতি সব শেষ। বাড়ি ঘর সব পুড়ে খাক। থাকার মতো জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের।”

তিন দিন ধরে তপ্ত রয়েছে মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ টহল দিচ্ছে। বিভিন্ন জায়গায় জমায়েত হটাতে চলছে পুলিশি অভিযান। ধূলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?