AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baharampur: ফোনের ওপার থেকে যা বলা হয়েছিল, তাতেই ভয় পেয়ে যান… একটু একটু করে চলে যায় সর্বস্ব

Baharampur: মঙ্গলবার তাঁরা বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। অভিযোগকারী উৎপল সরকারের স্ত্রীর কাছে একটি অজানা ফোন নম্বর থেকে ফোন আসে।

Baharampur: ফোনের ওপার থেকে যা বলা হয়েছিল, তাতেই ভয় পেয়ে যান... একটু একটু করে চলে যায় সর্বস্ব
| Edited By: | Updated on: Mar 20, 2025 | 8:56 PM
Share

বহরমপুর: ডিজিটাল অ্যারেস্ট করে ৯০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজার এলাকার ঘটনা। কাশিমবাজারের নিমতলার এক বয়স্ক মহিলার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই মহিলা বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় সাইবার অপরাধীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জানা গিয়েছে, কাশিমবাজারের উৎপল কুমার সরকারের স্ত্রী’কে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। তারপর কয়েক দফায় তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৯০ লক্ষ টাকা প্রতারকদের দেওয়া অ্যাকাউন্টে চলে যায়। কয়েকদিন পর মহিলা বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে’ অভিযোগ জানান তাঁরা।

মঙ্গলবার তাঁরা বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। অভিযোগকারী উৎপল সরকারের স্ত্রীর কাছে একটি অজানা ফোন নম্বর থেকে ফোন আসে। তারপরে ওই ফোনের অন্য প্রান্ত থেকে উৎপলের স্ত্রীকে প্রতারক জানায় তাঁরা আর্থিক মামলায় (মানি লন্ডারিংয়ের কেসে) জড়িত। এভাবে ভয় দেখিয়ে উৎপলের স্ত্রীকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে অভিযোগ।

প্রতারকদের নির্দেশ মতো তাঁর তিনটি অ্যাকাউন্ট থেকে ৯০ লক্ষ টাকা পাঠাতে হয়। ঘটনার সাতদিন অভিযোগ জানান তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলায় গড়ে মাসে ৩০০টি করে সাইবার ক্রাইমের মামলা হয়। সাইবার আর্থিক প্রতারণার ক্ষেত্রে ১০-১৫ শতাংশ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?