Palasipara: পায়েল খাতুনের বাড়িতেই কি না…, যা মিলল চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের
Nadia: পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ওই মহিলার বাড়ি থেকে প্রায় ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল এবং নগদ ৫৯ হাজার ৬২০ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, বুধবার বিকেলে বড় নলদহ গ্রামে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশাল বাহিনী নিয়ে অভিযান চালানো হয়।

পলাশিপাড়া: পুলিশ এসেছিল। তারপর জোর তল্লাশি। আর তখনই সামনে এল ভয়ঙ্কর ঘটনা। মহিলার বাড়ি থেকে মিল প্রচুর পরিমাণ হেরোইন। কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। পলাশিপাড়ায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কৃষ্ণনগর পুলিশ জেলা। বুধবার বিকেলে পলাশিপাড়ার বড় নলদহ গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পায়েল খাতুন। তাঁর বাড়ি বড় নলদহ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ওই মহিলার বাড়ি থেকে প্রায় ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল এবং নগদ ৫৯ হাজার ৬২০ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, বুধবার বিকেলে বড় নলদহ গ্রামে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশাল বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। এলাকায় নাকা চেকিংয়ের পাশাপাশি সন্দেহভাজন কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই পায়েল খাতুনের বাড়ি থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনায় পায়েল খাতুনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া মাদক ও কাঁচামালের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
