AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল BSF-এর গাড়ি, মার খেলেন জওয়ানরা… এই মুহূর্তে বাংলার সীমান্তে চরম উত্তেজনা

Nadia: কৃষ্ণগঞ্জের মথুরাপুরে প্রচুর পরিমাণ ফেনসিডিল মজুতের খবর মেলে। সেই খবর মিলেই ফেনসিডিল উদ্ধার করতে যায় বিএসএফ। তারপরই বিএসএফের ওপর হামলা হয়।

Nadia: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল BSF-এর গাড়ি, মার খেলেন জওয়ানরা... এই মুহূর্তে বাংলার সীমান্তে চরম উত্তেজনা
নদিয়ায় আক্রান্ত বিএসএফImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 12:42 PM
Share

নদিয়া: এমনিতেই সীমান্তে অশান্তি। কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। তার মধ্যে সীমান্তেই আবার আক্রান্ত বিএসএফ। ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা। ফেনসিডিল উদ্ধার করে গিয়ে মার খেল বিএসএফ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিএসএফের গাড়ি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জের মথুরাপুরে প্রচুর পরিমাণ ফেনসিডিল মজুতের খবর মেলে। সেই খবর মিলেই ফেনসিডিল উদ্ধার করতে যায় বিএসএফ। তারপরই বিএসএফের ওপর হামলা হয়। বিএসএফ জওয়ানদের মারধর করা হয় বলে অভিযোগ। বিএসএফের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, গত মাসেই সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে চারটি বাঙ্কার, একটি চেম্বারের হদিশ মিলেছে। শুধুই কি চোরাচালানের জন্য এই চেম্বার-বাঙ্কার বানানো হয়েছে নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও রহস্য?

টুঙ্গি সীমান্তে একটি ঘরের নীচ থেকে বাঙ্কারের খোঁজ মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ফেনসিডিল। তার পাশেই তল্লাশি চালাতে গিয়ে একটি চেম্বারের খোঁজ পান তদন্তকারীরা। সেখানে পুঁতে রাখা ছিল একটা প্লাস্টিকের জলের ট্যাঙ্ক। তবে তাতে রয়েছে প্রচুর পরিমাণে ফেনসিডিল। কিন্তু NCB-র আধিকারিকদের মতে, কেবল নিষিদ্ধ কাফ সিরাপ নয়, আরও বড় কিছু ষড়যন্ত্রেই রয়েছে এর পিছনে। এই সূত্র ধরেই আরও ফেনসিডিল মজুতের খবর আসে বিএসএফের কাছে।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?