AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baduria: ড্রেনে ওষুধের পাহাড়, কারণ চমকে ওঠার মতো…

Baduria: বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে ড্রেনে ওষুধের পাহাড় । মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে রেখেছে সেখানে। এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে এলাকার মানুষের সমস্যা হতে পারে পাশাপাশি বাচ্চারা খেলা করে তাদেরও ক্ষতি হতে পারে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । পাশাপাশি এটাও দাবি, যে এই স্বাস্থ্য কেন্দ্রে কোনও চিকিৎসা পরিষেবা নেই। চিকিৎসকের দেখা মেলে না। রোগীদেরও কোন ওষুধ দেয় না।

Baduria: ড্রেনে ওষুধের পাহাড়, কারণ চমকে ওঠার মতো...
পরিত্যক্ত ভাবে পড়ে ওষুধ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2026 | 9:39 AM
Share

উত্তর ২৪ পরগনা:  সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের ড্রেনে ওষুধের পাহাড়! এলাকার মানুষের অভিযোগ-সাধারণ মানুষকে এখান থেকে ওষুধ না দিয়ে সেই সব ওষুধ রেখে দিয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ফেলে দিয়েছে পাশাপাশি তাদের অভিযোগ এখানে কোনও ডাক্তার নেই, চিকিৎসার পরিষেবা নেই। বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর ঘটনা ।

বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে ড্রেনে ওষুধের পাহাড় । মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে রেখেছে সেখানে। এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে এলাকার মানুষের সমস্যা হতে পারে পাশাপাশি বাচ্চারা খেলা করে তাদেরও ক্ষতি হতে পারে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । পাশাপাশি এটাও দাবি, যে এই স্বাস্থ্য কেন্দ্রে কোনও চিকিৎসা পরিষেবা নেই। চিকিৎসকের দেখা মেলে না। রোগীদেরও কোন ওষুধ দেয় না।

এইসব ওষুধ রেখে দিয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেগুলোকে সব খোলা জায়গায় ফেলে দিয়েছে । এছাড়া অভিযোগ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো খুবই খারাপ। সেখানে গিয়ে দেখা গেল, ছাগল বাঁধা রয়েছে, স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে নেশার সামগ্রী, এবং পানীয় জলের প্ল্যান্ট ভেঙেচুরে তছনছ।

যদিও এই বিষয়ে বাদুড়িয়ার BMOH বলেছেন, “আমি বিষয়টা জানি না দেখে উপযুক্ত ব্যবস্থা নেব ।ডাক্তারের অভাব আছে তাই নিয়মিত ওই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার থাকে না।”