AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barrackpore Court: গ্রেফতার করতে হবে অর্জুন সিংকে, নির্দেশ দিল কোর্ট

Arjun Singh: গত ২৬ মার্চ রাতে ব্যাপক গুলি-বোমার শব্দ শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে। তবে প্রাক্তন সাংসদের বক্তব্য ছিল, তিনি কিছু বোঝার আগেই তাঁর বাড়ির সামনে একাধিক দুষ্কৃতী পরপর সাত রাউন্ড গুলি চালায়।

Barrackpore Court: গ্রেফতার করতে হবে অর্জুন সিংকে, নির্দেশ দিল কোর্ট
অর্জুন সিংImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2025 | 6:34 PM
Share

ব্যারাকপুর: কয়েকদিন আগেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এবার সেই গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত। জগদ্দল থানায় অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কোর্ট।

গত ২৬ মার্চ রাতে ব্যাপক গুলি-বোমার শব্দ শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে। তবে প্রাক্তন সাংসদের বক্তব্য ছিল, তিনি কিছু বোঝার আগেই তাঁর বাড়ির সামনে একাধিক দুষ্কৃতী পরপর সাত রাউন্ড গুলি চালায়। যদিও, পরের দিন ভোরেই এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ অর্জুনকে তলব করে। কিন্তু দলের কাজের জন্য থানায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন অর্জুন। এরপর জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর আদালতে যায়। এ দিন, কোর্টে মামলাটি উঠলে অর্জুনের নামে গ্রেফতারের নির্দেশ দেয়। যদিও, অর্জুনের পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে তিনি বাইরে আছেন।

তবে টিভি ৯ বাংলা অর্জুনের সঙ্গে যোগাযোগ করলেন তিনি বলেন, “লোয়ার কোর্টে পুলিশ বলছে যে দু’জন তৃণমূলের গুলি চালিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে। তারপরও কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করল? আমি হাইকোর্টে গিয়েছি। তবে কোর্টের স্ট্রাইকের জন্য মামলা শোনা হয়নি। তবে আদালতের উপর আমার ভরসা আছেন।” অপরদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “এটা আদালতের বিষয়। তৃণমূলের কিছু বলার নেই।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...