AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat: ‘আধার-ভোটার কার্ডের জেরক্স নিয়ে এখনই দেখা করো’, SIRএর নাম করে ডাকে যুবককে, তারপরই বাড়িতে যে খবর এল…গর্জে উঠেছে এলাকা

Basirhat: গত পরশুদিন সন্ধ্যায় একটি ফোন আসে তাঁর কাছে। ফোনে বলা হয় তাঁর এসআইআর সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে । AERO এর পরিচয় দিয়ে ফোন করেন । কোন একটি ঠিকানা ফোনে জানায়, সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে । নাসির আলি তড়িঘড়ি তাঁর আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।

Basirhat: 'আধার-ভোটার কার্ডের জেরক্স নিয়ে এখনই দেখা করো', SIRএর নাম করে ডাকে যুবককে, তারপরই বাড়িতে যে খবর এল...গর্জে উঠেছে এলাকা
এলাকায় ক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 2:32 PM
Share

 বসিরহাট:  এসআইআর-এর নথি দিতে হবে এই বলে ফোন করে ডাকার পর ব্যক্তি নিখোঁজ। নিখোঁজ ব্যাক্তিকে এখনও কেন খুঁজে পেল না পুলিশ, সেই অভিযোগে রাস্তা অবরোধ নিখোঁজ ব্যক্তির পরিবার ও এলাকার মানুষের। বাদুড়িয়া থানার চাতরা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম নাসির আলি। বছর আটত্রিশের ওই  যুবক বাদুড়িয়ার পাপিলা এলাকার বাসিন্দা। গত পরশুদিন অর্থাৎ ৯ তারিখ সন্ধ্যা থেকে নিখোঁজ। সারাদিন খোঁজাখুঁজির পর চাতরা এলাকার একটি খাল থেকে তাঁর মোটরবাইক ও জুতো উদ্ধার হয় । কিন্তু তার কোনও খোঁজ মেলেনি । মোবাইলের সুইচ বন্ধ। তাঁকে অবিলম্বে খুঁজে বের করার দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁর আত্মীয় ও গ্রামবাসীরা ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন সন্ধ্যায় একটি ফোন আসে তাঁর কাছে। ফোনে বলা হয় তাঁর এসআইআর সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে । AERO এর পরিচয় দিয়ে ফোন করেন । কোন একটি ঠিকানা ফোনে জানায়, সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে । নাসির আলি তড়িঘড়ি তাঁর আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাঁর কিছু সময় পর থেকেই তাঁর মোবাইলের সুইচ বন্ধ। তার কোন খোঁজ মিলছে না । বাদুড়িয়া থানায় তাঁর পরিবারের তরফ থেকে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে।

এরপরই পুলিশ তাঁর খোঁজ শুরু করে । বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর তাঁর জুতো দেখে চিনতে পারেন তাঁর পরিবার । সেই জুতোর নিশানা ধরে পার্শ্ববর্তী খালে গতকাল সারাদিন ধরে খোঁজাখুঁজির পর তাঁর মোটরবাইক উদ্ধার হয় খাল থেকে। কিন্তু তাঁকে এখনও উদ্ধার করা যায়নি । রীতিমত উদ্বেগে তাঁদের পরিবার । আর তাঁকে উদ্ধারের দাবিতে চলছে রাস্তা অবরোধ ।