AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Specially-Abled Woman Physically Assaulted: খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ! কাঠগড়ায় প্রতিবেশী

North 24 Pargana News: এদিকে বাড়িতে মেয়ে না-দেখতে পেয়ে হইচই পড়ে যায়। রাতবিরেতে কোথায় গেল সে, এই নিয়েই তৈরি হয় উদ্বেগ। এরপরেই যুবতীকে খুঁজতে বেরিয়ে পড়েন পরিবারের সদস্যরা। চলে যান সেই লাউ বাগানেও, সেখানে অবচেতন অবস্থা পড়েছিলেন নির্যাতিতা। পরে তার কাছ থেকেই গোটা ঘটনার বিবরণ নেয় পরিবার। দ্বারস্থ হয় বাদুড়িয়া থানায়।

Specially-Abled Woman Physically Assaulted: খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ! কাঠগড়ায় প্রতিবেশী
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Feb 09, 2026 | 10:49 AM
Share

নূর আলমের রিপোর্ট

বাদুড়িয়া:বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় প্রতিবেশী। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পলাতক অভিযুক্তকে হন্যি হয়ে খুঁজছে পুলিশ। ঘটনা উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই বিশেষ চাহিদা সম্পন্ন যুবতী নিজের বাড়ির বারান্দাতেই বসেছিলেন। সেই সময় তাঁর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলেন ওই অভিযুক্ত প্রতিবেশী। তাঁর বয়স ৫০-এর অধিক। এমতাবস্থায় তাঁকে একা বসে থাকতে দেখে খাবার দেওয়ার লোভ দেখিয়ে ডাকেন অভিযুক্ত। নিয়ে যান পাশের একটি লাউ বাগানে। অভিযোগ, সেখানে গিয়েই ওই বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণ করা হয়।

এদিকে বাড়িতে মেয়ে না-দেখতে পেয়ে হইচই পড়ে যায়। রাতবিরেতে কোথায় গেল সে, এই নিয়েই তৈরি হয় উদ্বেগ। এরপরেই যুবতীকে খুঁজতে বেরিয়ে পড়েন পরিবারের সদস্যরা। চলে যান সেই লাউ বাগানেও, সেখানে অবচেতন অবস্থা পড়েছিলেন নির্যাতিতা। পরে তার কাছ থেকেই গোটা ঘটনার বিবরণ নেয় পরিবার। দ্বারস্থ হয় বাদুড়িয়া থানায়। অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁরা। ইতিমধ্য়েই নির্যাতিতার মেডিক্য়াল পরীক্ষা হয়ে গিয়েছে। অভিযুক্ত পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ।

নির্যাতিতার বৌদির অভিযোগ, “ওকে খাবারের লোভ দেখিয়ে বাগানের দিকে নিয়ে যায়। মুখ খুললে খুন করে দেবে বলে হুমকিও দেয়। লাউ বাগানে ডেকে নিয়ে গিয়েই এই রকম ঘটনা ঘটিয়েছে। আমরা চাই অভিযুক্তের উপযুক্ত সাজা হোক। ফাঁসিতে ঝোলানো হোক ওকে।”

আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি