AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসবের সময় ‘হ্যাঁচকা টান’, জন্মানোর পরই ছিঁড়ে গেল সদ্যোজাতর ঘাড়ের শিরা, পরের দৃশ্য আরও মর্মান্তিক

প্রসবকালে সদ্যোজাতের ঘাড়ের শিরা ছিঁড়ে যায়। ঘাড়েও চোট লাগে। মর্মান্তিক ঘটনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhtapara State General Hospital)।

প্রসবের সময় 'হ্যাঁচকা টান', জন্মানোর পরই ছিঁড়ে গেল সদ্যোজাতর ঘাড়ের শিরা, পরের দৃশ্য আরও মর্মান্তিক
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 23, 2021 | 2:47 PM
Share

উত্তর ২৪ পরগনা: সিজার করাতে গিয়ে মাথার শিরা ছিঁড়ে মৃত্যু সদ্যোজাতের। মর্মান্তিক ঘটনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhtapara State General Hospital)।

শিশু মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় কাঁকিনাড়ার বাসিন্দা ইশরাত পারভিনকে। মঙ্গলবার সকালে তাঁর অস্ত্রোপচার হয়। অভিযোগ, প্রসবকালে সদ্যোজাতের ঘাড়ের শিরা ছিঁড়ে যায়। ঘাড়েও চোট লাগে। তার পরেই মৃত্যু হয় শিশুটির। সদ্যোজাতের মৃত্যুর পরেই উত্তেজিত হয়ে পড়ে ইশরতের পরিবার। অনভিজ্ঞ চিকিৎসককে দিয়ে অস্ত্রোপচার করানোর ফলেই বিপত্তি, অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: সওয়া এক ঘণ্টা! রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই

অনভিজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করাতেই সদ্যোজাতর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন প্রতিবেশীরাও। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ভাটপাড়ার বিজেপির বিধায়ক পবন সিং। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” অভিযোগ খতিয়ে দেখা হবে আশ্বাস দিয়েছেন সুপারও।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?