AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: ২১-এর হিংসার সময় কোন কোন OC ছিলেন? তালিকা চাইল কমিশন

Kolkata: এরপর মঙ্গলবার ছিল কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। সেখান থেকেই গত বিধানসভা নির্বাচন অর্থাৎ একুশের ভোটের প্রসঙ্গ ওঠে। মুখ্য নির্বাচন কমিশনার জানতে চান, ২০২১-এর ভোট পরবর্তী হিংসার জায়গায় সেই অফিসারদের বিরুদ্ধে কি কোনও ডিপার্টমেন্টাল প্রসেডিংস বা বিভাগীয় তদন্ত করা হল? কী কী ব্যবস্থাই বা নেওয়া হয়েছিল সেই সময়? তা নিয়েই প্রশ্ন তুলেছে কমিশন।

Election Commission: ২১-এর হিংসার সময় কোন কোন OC ছিলেন? তালিকা চাইল কমিশন
নির্বাচন কমিশনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2026 | 5:15 PM
Share

কলকাতা: রাজ্যে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রয়েছে ফুল বেঞ্চ। আর বৈঠকের দ্বিতীয় দিনও কড়া নির্বাচন কমিশন। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার জায়গায় কোন-কোন OC ও তাঁর উর্ধ্বতন অফিসাররা ছিলেন এবার তার তালিকা চাইল কমিশন। তালিকা চাওয়া হল ডিজির কাছেও।

সোমবার অর্থাৎ গতকাল বারেবারে কমিশন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিল যাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোনও হিংসা ঘটনা না ঘটে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সামনেই প্রশ্ন উঠেছিল, কেন ভোটের সময় অন্য রাজ্যের থেকে বাংলায় হিংসা এত বেশি হয়। জ্ঞানেশ কুমারের প্রশ্ন, “অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না। বাংলাতেই কেন ভোটের সময় এত অশান্তি? সব রাজনৈতিক দলগুলি আমাদের কাছে অভিযোগ করেছে। এবার এই সব চলবে না।” সকালে তো এক দফায় বৈঠকে এই কথা বলেই ছিল কমিশন। পরে বিকেলে ফের একবার একই বক্তব্য রাখেন। কমিশন এও নির্দেশ দিয়েছিল, সব বোমা-বন্দুক পিস্তল উদ্ধার করতে হবে। এমনকী, নির্দেশ যদি কেউ না মানে তাহলে বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হতে পারে বলে জানিয়েছিল কমিশন। সঙ্গে কোন-কোন জেলায় কাজ করতে সমস্যা হচ্ছে সেই বিষয়টিও জানতে চেয়েছিল।

এরপর মঙ্গলবার ছিল কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। সেখান থেকেই গত বিধানসভা নির্বাচন অর্থাৎ একুশের ভোটের প্রসঙ্গ ওঠে। মুখ্য নির্বাচন কমিশনার জানতে চান, ২০২১-এর ভোট পরবর্তী হিংসার জায়গায় সেই অফিসারদের বিরুদ্ধে কি কোনও ডিপার্টমেন্টাল প্রসেডিংস বা বিভাগীয় তদন্ত করা হল? কী কী ব্যবস্থাই বা নেওয়া হয়েছিল সেই সময়? তা নিয়েই প্রশ্ন তুলেছে কমিশন। বস্তুত, একুশের বিধানসভা ভোটে বেলাগাম হিংসার অভিযোগ উঠেছিল। সেই সময় প্রাণ হারিয়েছিলেন প্রচুর মানুষ। মামলার জল গড়িয়েছিল কোর্ট পর্যন্ত। আজ ফের একবার সেই প্রসঙ্গ তুলে কমিশন কি ফের একবার বার্তা দিল যে এবারের ভোটে একফোট হিংসাও বরদাস্ত করবে না তারা?

Follow Us
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ